শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০১
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জিতেছে

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৫, ২০২৩, ৯:৩২ অপরাহ্ণ
  • ৪১০ ০৯ বার দেখা হয়েছে

 

 

কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জিতেছে

দুটি ম্যাচ দুটি জয়-সাফ চ্যাম্পিয়নশিপের মিশন শুরুর আগে কম্বোডিয়ায় এই আত্মবিশ্বাসের জ্বালানিই পেলো বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) নমপেনে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জিতেছে।

এর আগে গত ১২ জুন বাংলাদেশ একই ব্যবধানে হারিয়েছিল স্থানীয় ক্লাব টিফি আর্মি এফসিকে।

বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছিলেন, তিনি কম্বোডিয়া থেকে জয়ের জ্বালানি নিয়ে বেঙ্গালুরু যেতে চান। সেটা পেরেছেন। তবে বাংলাদেশ ম্যাচ জিতলেও সমর্থকদের মন জিততে পারেনি। গ্যালারিতে থাকা হাজার তিরিশেক দর্শক বরং কম্বোডিয়ার খেলা দেখেই বেশি আনন্দ পেয়েছে।

২৪ মিনিটে মজিবর রহমান জনির গোলটি ছাড়া বাংলাদেশের তেমন কিছু উল্লেখ করার ছিল না। স্বাগতিক গোলরক্ষককে আর কোনো পরীক্ষায়ও ফেলতে পারেননি সুমন রেজা-ফাহিমরা।

প্রথমার্ধে করা গোলটি ধরে রেখে বাংলাদেশ কেবল জয়টিই পেয়েছে। তবে এই খেলা খেলে সাফে কিছু করতে পারবে কিনা সে সন্দেহ রয়েই গেলো দর্শকদের মনে।

বাংলাদেশ একটি সুযোগ পেয়ে সেটা কাজে লাগিয়ে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। অন্যদিকে গোটা তিনেক সযোগ পেয়েও পরাজিত দলটির নাম কম্বোডিয়া।

৪১ মিনিটে চানপলিনের শট ঠেকিয়েছেন গোলরক্ষক জিকো। ৬৮ মিনিটে বদলি লিম পিসথের হেড চলে যায় বাইরে। নাহলে বাংলাদেশকে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হতো।

শুরুতে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল কম্বোডিয়া। প্রথম ৩ মিনিটের মধ্যে বক্সের মাথায় একটি ফ্রিকিক ও দুটি কর্নার আদায় করে নিয়েছিল স্বাগতিকরা। এর মধ্যে দ্বিতীয় কর্নার থেকে গোল প্রায় পেয়েই গিয়েছিল কম্বোডিয়া। সকুমফেকের শট দ্বিতীয় পোস্ট ঘেঁষে বাইরে না গেলে শুরুতেই গোল খেয়ে বসতো বাংলাদেশ।

শুরুর ধাক্কা কাটিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় অল্প সময়ের মধ্যেই। ২৪ মিনিটের মধ্যে বাংলাদেশ গোল করে এগিয়ে যায় প্রতি আক্রমণ থেকে। ব্র্যাক থিবার শট ফিরে আসে বাংলাদেশের এক ডিফেন্ডারের গায়ে লেগে।

ওই বলটিই কম্বোডিয়ার সীমানায় ডান দিকে পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। তিনি লম্বা যে ক্রস নেন গোলমুখে, সেই চলন্ত বলে পা লাগিয়ে দ্বিতীয় পোস্ট দিয়ে জালে ঠেলে দেন মজিবুর রহমান জনি।

জয়ের ম্যাচেও বাংলাদেশের জন্য দুঃসংবাদ হলো তারিক কাজির লালকার্ড। শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার। বাংলাদেশ আগামীকাল (শুক্রবার) বিকেলে বেঙ্গালুরুর উদ্দেশ্যে কম্বোডিয়া ত্যাগ করবে।

কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), কাজী তারিক রায়হান, বিশ্বনাথ ঘোষ, আলমগীর মোল্লা, মেহেদি হাসান, সোহেল রানা-১, মজিবুর রহমান জনি (ইব্রাহিম), সোহেল রানা-২, জামাল ভূঁইয়া (মোরসালিন), সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell