সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৯
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর ল্যাম্পোস্টে হচ্ছে বাতির কাজ

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২১, ২০২২, ১২:২১ পূর্বাহ্ণ
  • ২৩৪ ০৯ বার দেখা হয়েছে

শেষ পর্যায়ে কোটি মানুয়ের স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ। এরই ধারাবাহিকতায় সেতুতে এবার শেষ করা হয়েছে ল্যাম্পপোস্ট (বাতি) বাসানোর কাজ। মঙ্গলবার (২০ এপ্রিল) পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এতথ্য নিশ্চিত করেছেন। আব্দুল কাদের জানান, সোমবার (১৮ এপ্রিল) রাতে সেতুর ৩৬তম স্প্যানে বসানো হয় সর্বশেষ ল্যাম্পপোস্টটি। এর মধ্যে দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুতে বসানো হয়েছে ৪১৫টি ল্যাম্পপোস্ট। এসব ল্যাম্পপোস্ট রাতে আলোকিত করবে সেতুটি। তিনি আরো জানান, ৪১৫টির মধ্যে মূল সেতুতে ৩২৮টি এবং দুই প্রান্ত মাওয়া ও জাজিরা ভায়াডাক্টে ৮৭টি ল্যাম্পপোস্টের রয়েছে। একটি থেকে আরেকটি ল্যাম্পপোস্টের দূরত্ব প্রায় ৩৮মিটার। ল্যাম্পপোস্টগুলো চীনের তৈরি। প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ঝড় হলেও এসব ল্যাম্পপোস্টের কোনো ক্ষতি হবে না। প্রতিটি পোস্টের ওজন ২৭৫ কেজি ও দৈর্ঘ্য ১১ দশমিক ২ মিটার। প্রতিটি ল্যাম্পপোস্টে বসানো হবে ১৭৫ ওয়াটের এলইডি লাইট। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) সাদ্দাম হোসেন জানান, সোমবার সকাল ১০টা থেকে কাজ শুরু হয়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত ১৪টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। প্রত্যেকটি ল্যাম্পপোস্টে একটি করে বাতি বসানো হয়েছে। ক্রেনের সাহায্যে ল্যাম্পপোস্টগুলো একটি নির্দিষ্ট উচ্চতায় তোলার পর মূল সেতুর নির্ধারিত স্থানে যুক্ত করা হয়। কাজ শুরুর ১৪৪ দিনের মধ্যে ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ শেষ হলো। বিদ্যুৎ সংযোগ এলে ল্যাম্পপোস্টগুলোতে সংযোগ তার দিয়ে যুক্ত করা হবে বলেও জানান তিনি। তিনি আরও জানান, চীনের তৈরি ল্যাম্পপোস্টগুলো ধাপে ধাপে বাংলাদেশে আসার পর সেগুলো স্থাপনের কাজ করা হয়। এর আগে গত বছরের ২৫ নভেম্বর মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে পরীক্ষামূলক ও গত ৯ মার্চ শরীয়তপুরের জাজিরা প্রান্তে মূল সেতুর ৪০ নম্বর স্প্যানে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। এদিকে পদ্মা সেতু প্রকল্পের এখন পর্যন্ত সার্বিক অগ্রগতি ৯২ভাগ। আর মূল সেতুর কাজ এগিয়েছে ৯৭ ভাগ। অর্থাৎ মূল সেতুর কাজ বাকি আর মাত্র তিন ভাগ। প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হতে থাকে সেতু।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell