মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৪
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

কোনো মেয়ের অল্প বয়সেই যেন স্বপ্ন থেমে না যায়, এজন্য বাল্যবিয়ের বিরুদ্ধে লড়াই করছেন-রহিমা শ্রেষ্ঠ জয়িতা’

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৯, ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ণ
  • ১৬৪ ০৯ বার দেখা হয়েছে

কোনো মেয়ের অল্প বয়সেই যেন স্বপ্ন থেমে না যায়, এজন্য বাল্যবিয়ের বিরুদ্ধে লড়াই করছেন-রহিমা শ্রেষ্ঠ জয়িতা’ পুরস্কারও পেয়েছেন।

মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয়েছিল। মা হয়েছিলেন অপ্রাপ্ত বয়সেই। এই অল্প বয়সে সংসারের দায়িত্ব কাঁধে চাপা কী যে কষ্টের তা হাড়ে হাড়ে টের পেয়েছেন মানিকগঞ্জের রহিমা বেগম (৫২)। অসুস্থ স্বামী আর সন্তানের খাবার জোটাতে কঠিন জীবন সংগ্রামে নামতে হয় তাকে। তারপরও দমে যাননি, ঘুরে দাঁড়িয়েছেন এই নারী। তার মতো আর কোনো মেয়ের অল্প বয়সেই যেন স্বপ্ন থেমে না যায়, এজন্য বাল্যবিয়ের বিরুদ্ধে লড়াই করছেন। এ পর্যন্ত ত্রিশটিরও বেশি বাল্যবিয়ে বন্ধ করেছেন রহিমা। নানা প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে অন্য নারীদের শক্তি আর সাহস যোগাচ্ছেন তিনি। স্বীকৃতি স্বরূপ এবছর জেলার ‘শ্রেষ্ঠ জয়িতা’ পুরস্কারও পেয়েছেন। মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের পশ্চিম বেতিলা গ্রামের আহম্মদ খানের স্ত্রী রহিমা বেগম। বর্তমানে তিনি বেতিলা-মিতরা ইউনিয়নের নির্বাচিত নারী সদস্য। রহিমা বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, লেখাপড়া শিখে অনেক বড় হওয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু বাল্যবিয়ের শিকার হয়ে লেখাপড়া থেমে যায় ষষ্ঠ শ্রেণিতেই। এরপর স্বামীর সংসারে শ্বশুর-শাশুড়ির সঙ্গে তাল মিলেয়ে চলতে অনেক কষ্ট করতে হয়েছে তাকে। মা হন ১৫ বছর বয়সেই। এর মধ্যে হঠাৎ তার স্বামী অসুস্থ হয়ে পড়েন। তখন স্বামী আর সন্তানদের খাবার জোটাতে কঠিন জীবন সংগ্রামে নামতে হয় রহিমাকে। হাঁস মুরগি, গরু-ছাগল পালনসহ কৃষি জমিতেও কাজ করেছেন তিনি। চলার পথে নানা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। তবে কখনো থেমে যাননি। বুকে সাহস নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। এক সময় মানুষ তাকে অনেক অবহেলা আর অবজ্ঞার চোখে দেখলেও এখন সামাজিক মর্যাদা বেড়েছে। তাই জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য। বাল্যবিয়ে বন্ধের বিষয়ে রহিমা বেগম বলেন, নিজে বাল্যবিয়ের শিকার হয়ে বুঝতে পেরেছি জীবন কত কঠিন। এজন্য মনে মনে শপথ নিয়েছিলাম বাল্যবিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। প্রথমে একাই এই কাজ করতাম। বর্তমানে ৬০ জনের একটি গ্রুপ করেছি। কোথাও বাল্যবিয়ের খবর পেলেই ছুটে যাই। সামাজিকভাবে ও প্রশাসনের সহযোগিতা নিয়ে অন্তত ত্রিশটি বাল্যবিয়ে বন্ধ করেছি। বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে নিয়মিত উঠান বৈঠক করেন তিনি।বাল্যবিয়ের পাশাপাশি নারী নির্যাতন, যৌতুক ও মাদকের বিরুদ্ধেও কাজ করছেন রহিমা। কলেজ পড়ুয়া সানজিদা, সুমাইয়া এবং গৃহবধূ সাহেরা ও নাসরিন জানান, রহিমা বেগম সব সময় মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ান। বাল্যবিয়ে, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন। নারীদের সাহস দেন। তার কারণে অনেক নারী আজ শক্তি পাচ্ছে। বেশ কয়েকটি বাল্যবিয়ে বন্ধ করেছেন তিনি। মানিকগঞ্জ জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন বলেন, রহিমা বেগম সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখছেন। এলাকার বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি নিজেও বাল্যবিয়ের শিকার হয়েছিলেন। অসচ্ছল পরিবারের সচ্ছলতা ফেরাতে কঠিন সংগ্রাম করেছেন। আজ তিনি একজন সফল নারী। সমাজে অন্যদের জন্য অনুপ্রেরণা তিনি। তার এই কাজের স্বীকৃতি স্বরূপ এবছর মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে তাকে জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell