শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩১
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

গাজীপুরে কলেজছাত্র হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৮, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ
  • ১৭৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

গাজীপুরে কলেজছাত্র হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার

নিহত কলেজছাত্র আল আমিন (১৯) গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকার আক্তার আলীর ছেলে।

সে স্থানীয় চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

 

গ্রেপ্তাররা হলো-গাজীপুর সিটি করপোরেশনের যোগীতলা এলাকার আমজাদ হোসেনের ছেলে মো. সুমন (২০) এবং চান্দনা পূর্ব পাড়া এলাকার শ্যামল চৌধুরীর ছেলে অংকন চৌধুরী ওরফে শিখর (১৮)।

বুধবার (৮ মে) গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তাররা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তারদের আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে গাজীপুরের যোগীতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার আল আমিন তার ছোট এক ভাইসহ চারজনকে নিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বেড়াতে যায়। এ সময় ৪-৫জন ছিনতাইকারী প্রথমে তাদের নাম পরিচয় জানতে চায়। এরপর তার সঙ্গে যা আছে, তাদের দিয়ে দিতে বলে। একপর্যায়ে আল আমিনের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এ সময় আল আমিন তাদের বাধা দিলে তার বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে আল আমিনের খালাতো ভাই শাকিল আহমেদের মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে তারা ধান গবেষণা ইনস্টিটিউটের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যায়। পরে আহত আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর আল আমিন মারা যায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরের বাসন থানাধীন যোগীতলা এলাকায় অভিযান চালিয়ে সুমন ও অংকন চৌধুরী নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell