শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:২১
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

চুয়াডাঙ্গায় গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে ‘হত্যা, স্বামী আলম নিজে থানায় আর্তসমার্পন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৭, ২০২৩, ৮:৪২ অপরাহ্ণ
  • ২০৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

চুয়াডাঙ্গায় গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে ‘হত্যা, স্বামী আলম নিজে থানায় আর্তসমার্পন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় খাদিজা খাতুন নামের এক গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে ‘হত্যার’ অভিযোগে স্বামী আলম হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে পৌর এলাকার কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধূ খাদিজা খাতুন (২৭) উপজেলার হারদি ইউনিয়নের কৃষি-ক্লাব পাড়ার ভিকু মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী আলম হোসেন (৩০) একই উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের আব্দুল আজিজের ছেলে। স্থানীয়রা জানান, এক বছর আগে প্রেমের সম্পর্কে খাদিজা-আলমের বিয়ে হয়। এটা দুজনেরই তৃতীয় বিয়ে। খাদিজা তার স্বামীর সঙ্গে পৌর এলাকার কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত খাদিজার স্বামী তাকে মারপিট করে গলায় ফাঁস দিয়ে জানালার গ্রিলে ঝুলিয়ে রাখেন।

 

 

সারারাত মরদেহ পাহারা দিয়ে ভোরে প্রতিবেশীদের জানান তার স্ত্রী ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তারপর নিজেই থানায় উপস্থিত হয়ে স্ত্রীর আত্মহত্যার ঘটনাটি পুলিশকে জানান। তবে নিহতের ভাই আব্দুস সামাদ অভিযোগ করে বলেন, তার বোনকে এর আগেও আলম ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য নির্যাতন করেছিলেন। এমন ঘটনার পরই গত দুমাস কলেজপাড়ার একটি বাসা ভাড়া নিয়ে দুজনে বসবাস করতেন। এবার তার বোনকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলা হয়েছে। নিহতের মা আশুরা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। প্রথম পক্ষের মেয়ের বয়স যখন পাঁচ মাস তখন ডিভোর্স হয়। গত এক বছর আগে আলমের সঙ্গে বিয়ে হয় খাদিজার। বিয়ের পর থেকে ছোটখাটো বিষয়ে মেয়েকে মারধর করতো আলম ও তার পরিবারের সদস্যরা। আজ রাতের যেকোনো সময় তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে তারা। আমি সুষ্ঠু বিচার চাই। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, সকালে আলম নিজেই আমাদেরকে জানান তার স্ত্রী আত্মহত্যা করেছেন। আমরা ঘটনাস্থলে পৌঁছে খাদিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell