সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০০
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

চুয়াডাঙ্গায় খেলনা পিস্তল প্রদর্শন করে ছিনতাই,যুবককে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১, ২০২২, ৮:৪৫ অপরাহ্ণ
  • ১৯২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চুয়াডাঙ্গায় বিলে ঘুরতে আসা দর্শনার্থীদের খেলনা পিস্তল প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে আজিমুদ্দীন স্বপন (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ

সোমবার (১ আগস্ট) দুপুরে সদর উপজেলার দশমাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি খেলনা পিস্তল ও ছিনিয়ে নেওয়া বিভিন্ন জিনিসপত্র।

আটক আজিমুদ্দীন স্বপন সদর উপজেলার দশমী গ্রামের বরকত আলীর ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দশমাইল এলাকায় একটি বিলে ঘুরতে যান দর্শনার্থীরা। দুপুরে এক যুগল ওই বিলে ঘুরতে গেলে তাদের খেলনা পিস্তলের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখান স্বপন ও তার সহযোগী রবিউল। এ সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণের আংটিসহ বিভিন্ন জিনিসপত্র।

ঘটনাটি বুঝতে পেরে ওই দুই ছিনতাইকারীকে ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় রবিউল পালিয়ে গেলেও স্বপনকে আটক করতে সক্ষম হন তারা। পরে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

ওসি মাহাব্বুর রহমান বলেন, অভিযুক্ত আরও একজনকে আটক করতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell