মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১৫
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

তিরিশ বছর পূর্তি উপলক্ষে স্রোত আয়োজিত বর্ষব্যাপী ত্রিপুরায় বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৬, ২০২৩, ১:৫১ পূর্বাহ্ণ
  • ২৯৫ ০৯ বার দেখা হয়েছে

তিরিশ বছর পূর্তি উপলক্ষে স্রোত আয়োজিত বর্ষব্যাপী ত্রিপুরায় বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত

ভারতের আগরতলায় ৬ ও ৭ অক্টোবর ২০২৩ আগরতলা প্রেসক্লাবের তিনতলায় দুদিনব্যাপী অনুষ্ঠিত হবে স্রোত আয়োজিত ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :২০২৩ । উক্ত মেলায় বিহার,আসাম,নেপাল ও বাংলাদেশ থেকে লিটল ম্যাগাজিন সম্পাদক ও প্রকাশকরা তাদের বইপত্র নিয়ে উপস্থিত থাকবেন । বইমেলায় তিরিশজন প্রকাশককে সম্মানিত করা হবে । কবি সম্মেলন, আবৃত্তি, আলোচনা ও সংগীত পরিবেশন থাকবে ।
Open photo
অনুষ্ঠানের উদ্বোধন করবেন আগরতলা পুর নিগমের পুরপিতা দীপক মজুমদার মহোদয় ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা কথাসাহিত্যিক দেবব্রত দেব, বিশেষ অতিথি বিকাশরাই দেববর্মা চিত্রশিল্পী স্বপন নন্দী,প্রধান বক্তব্য তুলে ধরবেন প্রধান বক্তা বিশ্বভারতী প্রকাশন বিভাগের প্রাক্তন অধ্যক্ষ কথাসাহিত্যিক ড.রামকুমার মুখোপাধ্যায়, বিশেষ অতিথি কথাসাহিত্যিক মানস দেববর্মন,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বুক সেলার্স এন্ড পাবলিশার্স এসোসিয়েশনের সম্পাদক রাখাল মজুমদার,প্রকাশনা মঞ্চের সম্পাদক বিজন বোস বাংলাদেশের এবং মানুষ প্রকাশনীর আনোয়ার কামাল পূর্বাপরের সম্পাদক হাসনাইন সাজ্জাদি,সীমান্তের ডাক সাপ্তাহিক সাহিত্য পত্রিকার সম্পাদক সঞ্জয় দেবনাথ আসামের নব দিগন্ত প্রকাশনীর মিতা দাস পুরকায়স্থ, সেবা সম্পাদক অপর্না দেবসহ আরো অনেকেই । আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক নন্দকুমার দেববর্মা, ড.সেবিকা ধরসহ আরো অনেকেই। অনুষ্ঠানে সদ্য প্রয়াত আসামের হাইলাকান্দির সাহিত্য পত্রিকার সম্পাদক কবি বিজিৎকুমার ভট্টাচার্যের স্মৃতিচারণ করে শ্রদ্ধার্ঘ অর্পন করবেন অনুষ্ঠানে উপস্থিত সকল সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা । দুদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট লোকগবেষক ও প্রাবন্ধিক অশোকানন্দ রায়বর্ধন। উল্লেখ্য, স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনার তিরিশ বছর পূর্তি উপলক্ষে এই বইমেলার প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে । প্রস্তুতি কমিটির সভাপতি প্রাবন্ধিক নিয়তি রায়বর্মন ও আহ্বায়ক ড. অপর্ণা গাঙ্গুলীর নাম সার্বিক সম্মতিতে সিদ্ধান্ত হয় । সকল বইপ্রেমীদের মেলায় বই ক্রয়ের ব্যবস্থা থাকবে বলে স্রোত সম্পাদক গোবিন্দ ধর এক প্রেসবার্তায় জানিয়েছেন।পাশাপাশি দুদিন ব্যাপী ত্রিপুরা বাংলাদেশ বইমেলায় আবৃত্তি, সংগীত, হজাগিরি নৃত্য, কবি সম্মেলন, অণুগল্প পাঠ এবং ত্রিপুরার গল্পবিশ্বে শতবর্ষে কথাসাহিত্যিক বিমল চৌধুরী, আশির দাঙ্গার প্রেক্ষাপটে ত্রিপুরার গল্প, তরুণদের বইবিমুখতা প্রসঙ্গে আলোচনা করবেন অতিথিসহ আলোচকবৃন্দ।কবি সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের বিশিষ্ট কবি ও লিটল ম্যাগাজিন পূর্বাপর সম্পাদক হাসনাইন সাজ্জাদী এবং অণুগল্প পাঠের আসরের সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক শ্যামল বৈদ্য মহোদয়। ত্রিপুরা বাংলাদেশ বইমেলায় উপস্থিত থাকার কথা ত্রিপুরা বাংলাদেশ আসাম থেকে ছোট বড় ৫০ টি লিটল ম্যাগাজিন ও প্রকাশনা সংস্থা । সকল সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে উদযাপিত হবে বর্ষব্যাপী স্রোত আয়োজিত প্রথমবারের মতো ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :২০২৩ । এই অনুষ্ঠানে বইপ্রেমী ও সংস্কৃতিমনস্ক সকলকে উপস্থিত থাকার জন্যে স্রোত প্রকাশনার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell