শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১৩
শিরোনামঃ
মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নারায়নগন্জ ক্যান্সারে আক্রান্ত শিশু রূপকথা বাঁচতে চায়-রূপকথার জন্য সহযোগিতা পাঠাতে আল-আরাফাহ ইসলামি ব্যাংক লি. বন্দর এসএমই শাখার হিসাব নং- ০৭২১১২০০৮১১৬১ অথবা ০১৯৮৫ ৯২৮৭৯৫ (বিকাশ

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২১, ২০২৪, ৭:০২ পূর্বাহ্ণ
  • ২০৫ ০৯ বার দেখা হয়েছে

ক্যান্সারে আক্রান্ত শিশু রূপকথা বাঁচতে চায়

 

িনজস্ব প্রতিনিধি- তিন বছরের শিশু রূপকথা। রাত দিন হই হুল্লোড়ে হাসি খুশিতে মেতে থাকতো। পুরো পরিবার ও স্বজনদের আনন্দে মাতিয়ে রাখতো। সেই রূপকথা নিরব নিস্তব্দ হয়ে এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তার ছোট্ট শরীর জুড়ে রয়েছে নানা চিকিৎসার যন্ত্রপাতি। মারণব্যাধি রোগ নিউরো ব্লাস্টোমা ক্যান্সারে আক্রান্ত। এই বয়সেই তাকে প্রতিনিয়ত সংগ্রাম চালাতে হচ্ছে। নিয়মিত দিতে হচ্ছে কেমোথেরাপি। রূপকথা সুস্থ হয়ে বাঁচতে চায়। অন্য শিশুদের মতো সেও মা-বাবার আদর পেয়ে বড় হয়ে পৃথিবী দেখতে চায়। কিন্তু দারিদ্রতা তার সকল চলার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। অর্থের অভাবে তার কেমোথেরাপি বন্ধের পথে। রূপকথা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রূপালী এলাকার লিটন কুমার ঘোষ ও পদ্ম রানী ঘোষ এর কন্যা। বাবা লিটন কুমার ঘোষ আর্থিকভাবে তেমন স্বচ্ছল নন। তিনি একটি ব্যক্তি মালিকানাধিন প্রতিষ্টানে সামান্য বেতনের চাকুরিজীবি। শিশু রূপকথার মা পদ্ম রানী ঘোষ জানান, পাঁচ মাস আগে হঠাৎ পেটে ও পায়ে ব্যাথা শুরু হয় রূপকথা। এরপর তাকে নারায়ণগঞ্জের বিভিন্ন চিকিৎসকের কাছে নেওয়া হয়। তবু কিছুতেই সুস্থ হচ্ছিল না রূপকথা। শেষমেশ চিকিৎসক পরামর্শ দেন ঢাকায় নেওয়ার। পরামর্শ অনুযায়ী রূপকথাকে গত সেপ্টেম্বরে ধানমন্ডি স্কয়ার হাসপাতালে ডা. আহমেদ সাইদের তত্ত্বাবধানে ভর্তি করানো হয়। পরে তিনি রূপকথাকে একই হাসপাতালের ডা. মাহমুদা জামানের কাছে রেফার্ড করেন। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর রূপকথার নিউরো ব্লাস্টোমা ক্যান্সার শনাক্ত হয়। এরপর থেকে স্কয়ার হাসপাতালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখানে তার কেমোথেরাপিসহ অন্যান্য চিকিৎসা চলছে। এদিকে সন্তানের সুন্থ্যতার জন্য অক্টোবরে ভারতের টাটা মেমোরিয়াল ও চেন্নাইনের এ্যাপোলা নিয়ে যান বাবা-মা। কিন্তু সেখানে চিকিৎসার ব্যয়ভার করার সামর্থ্য না থাকায় ফিরে আসেন। এরপর থেকে আদরের সন্তানকে সুস্থ্য করে তুলতে আপ্রান অর্থ যোগানের জন্য লড়াই করছেন। নিজের জমানো সঞ্চয়ের টাকা শখের স্বর্ণালংকার সব শেষ করে প্রায় ১৩ লাখ টাকা রূপকথার চিকিৎসার জন্য খরচ করেছেন। এখন প্রায়ই সর্বশান্ত। রূপকথাকে সুস্থ্য করে তুলতে অনেক টাকার প্রয়োজন। অসহায় বাবা লিটন কুমার ঘোষ বলেন, কোথায় থেকে চিকিৎসার টাকা জোগাড় করব, তাই ভেবে উঠতে পারছি না। আমরা গরিব-অসহায়, তাই হয়তো এতো টাকা জোগাড়ও করতে পারব না। তবে আমারা আমাদের এই ফুটফুটে ছোট্ট মেয়েটাকেও হারাতে চাই না। বর্তমানে রূপকথার চিকিৎসার জন্য হতভাগ্য অসহায় বাবা-মা সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের নিকট সহযোগিতা চাইছেন।

রূপকথার জন্য সহযোগিতা পাঠাতে আল-আরাফাহ ইসলামি ব্যাংক লি. বন্দর এসএমই শাখার হিসাব নং- ০৭২১১২০০৮১১৬১ অথবা ০১৯৮৫ ৯২৮৭৯৫ (বিকাশ

সহ) মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell