বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:২৯
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

পশু বিক্রির প্রতিযোগিতায় নেমে পড়েছেন ব্যাপারীরা

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৪, ২০২৩, ৯:৪২ অপরাহ্ণ
  • ১৮৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

পশু বিক্রির প্রতিযোগিতায় নেমে পড়েছেন ব্যাপারীরা

দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী গরু-ছাগলের হাটগুলো জমে উঠতে শুরু করেছে।

এরইমধ্যে পশু বিক্রির প্রতিযোগিতায় নেমে পড়েছেন ব্যাপারীরা। কে কত দামে আর কত দ্রুত পশু বিক্রি করে ফিরতে পারবেন – সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ক্রেতাদের আকর্ষণে নিজেদের গরু-ছাগলগুলো নানান নামে ও সাজে সাজিয়ে হাটে তুলেছেন ব্যাপারীরা।

এমন পরিস্থিতিতে ক্রেতাদের টানতে অভিনব এক অফার দিয়েছেন রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী স্থায়ী গবাদিপশুর হাটের এক বিক্রেতা।

তার কুরবানির গরুটি কিনলে ক্রেতাকে সঙ্গে একটি ছাগল ফ্রি দেবেন বলে ঘোষণা দিয়েছেন ওই বিক্রেতা। শুধু ঘোষণাই নয়, ফ্রি’র সেই ছাগলটি ওই গরুর সঙ্গে বেঁধে রেখে ক্রেতাদের আকর্ষিত করছেন তিনি।

এমন লোভনীয় অফার দেওয়া বিক্রেতার না মো. আইয়ুব। ক্রেতাদের আকর্ষণ করতে নিজের গরু ও ছাগলের নামও রেখেছেন তিনি।

গরুটির নাম শুকুরাজা ও ছাগলটির নাম ভোলা।

জানা গেছে, বিক্রেতা মো. আইয়ুবের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট থানার খেলনা ইউনিয়নের চঘড়ি বাদানিপাড়া গ্রামে। শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় শুকুরাজ, ভোলা ও আরো একটি গরু নিয়ে গাবতলী হাটে এসেছেন তিনি।

কথা হয় আইয়ুবের সঙ্গে। তিনি বলেন, শুকুরাজের বয়স সাড়ে তিন বছর। হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুটির ওজন ২০ মণ। উচ্চতা সাড়ে ৪ ফুট এবং লম্বায় প্রায় ৭ ফুট। এর সঙ্গে যে ছাগলটি ফ্রি দেওয়া হবে সেটির ওজন ৪০ কেজি।

সাড়ে ৭ লাখ টাকায় শুকুরাজকে বিক্রি করবেন বলে জানান আইয়ুব। তবে দামাদামি করে কিছু কম হলেও বিক্রি করবেন। এখন পর্যন্ত গরুটির দাম সাড়ে পাঁচ লাখ উঠছে বলে জানান তিনি।

আইয়ুব বলেন, এটি আমার খামারের প্রথম জন্ম নেওয়া গরু। শুক্রবার জন্মেছে বলে নাম রাখছি শুকুরাজ। আদর-যত্নে সাড়ে তিন বছর এটিকে লালনপালন করেছি। আমাদের গ্রামে শুকুরাজের থেকে বড় আর কোনো গরু নাই।

তিনি আরও বলেন, শুকুরাজকে প্রতিদিন ৭০০ টাকার খাবার খাওয়ানো হয়। তার খাবারের মধ্যে আছে সরিষার খৈল, গমের আটা, ভুসি, ধানের গুড়া, খড়, কাঁচা ঘাস। গরুটিকে আমি এতো ভালোবাসি যে, যিনি এটি কিনবেন তাকে একটি ছাগল উপহার দেব। ছাগলটি আমি শুকুরাজের সঙ্গে ফ্রি দেওয়ার জন্য কয়দিন আগে কিনেছি ৷ এমনকি যিনি কিনবেন তার বাসায় গরু ও ছাগল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার।

শুকুরাজ ছাড়াও আরো একটি গরু নিয়ে এসেছেন আইয়ুব। সেটির দাম ২ লাখ ৬০ হাজার টাকা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell