রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩২
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

বন্দরে ২ জন ভূয়া ডিবি পুলিশ আটক

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৮, ২০২২, ৭:৩৯ অপরাহ্ণ
  • ২৯৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের বন্দরে ২ জন ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ছয় লাখ টাকা চাঁদা দাবী ও এক ব্যক্তিকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ চক্রের দুইজনকে আটক করেছে পুলিশ। ৬মার্চ রবিবার দুপুরে বন্দর উপজেলার বাগদুবাড়িয়া এলাকায় তাদের আটক করা হয়।
এ সময় একটি হাইয়েস গাড়ি, এবং ভূয়া জাতীয় পরিচয়পত্র ও পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতরা হল- রূপগঞ্জের গাউছিয়া গোলাকান্দাইল এর মৃত আব্দুস সাত্তারের ছেলে আহমেদ আকাশ ও বন্দরে দেওয়ানবাগ কলাবাড়ির কামরুজ্জামান ভূইয়ার ছেলে নাফিস আলী ভূইয়া। এদের মধ্যে আকাশের নামে পরিচয়ে দেশের বিভিন্নস্থানে মাদক ও ভুয়া ডিবি পরিচয়ে অপরাধ কান্ডের একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ ।
অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) বিল্লাল হোসেন জানান, ৫০৫ ব্রিকসে (ইটখোলা) ডিবি পুলিশ পরিচয়ে ছয় লাখ টাকা চাঁদা দাবি ও অস্ত্রের মুখে এক ব্যক্তিকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের ২জন কে আটক করলে এদের মধ্য চারজন পালিয়ে যায়। এদের দুজনকে আটক করে পুলিশকে খবর দেন তারা পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এসময় একটি হাইর্সগাড়ি, ভূয়া জাতীয় পরিচয়পত্র ও পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পূর্বে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তারা কয়েকদিন ধরে এমন ঘটনা ঘটিয়েছে বল ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell