শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৭
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশ’ লেখা লাল রঙের বাসে সিলেটে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২২, ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ণ
  • ৩৩ ০৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ’ লেখা লাল রঙের বাসে করে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন

সিলেট প্রতিনিধি।।

দীর্ঘ ২১ বছর পর নিজের শ্বশুরবাড়ি ও পুণ্যভূমি সিলেটের মাটিতে পা রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।বুধবার (২১ জানুয়ারি) রাত ৭টা ৫৭ মিনিটে তাকে বহনকারী বিজি-২২৭ নম্বর ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাত ৮টার দিকে ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে সংযুক্ত করা হয়। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নেমে আসেন তারেক রহমান।

সেখানে কেন্দ্রীয় ও সিলেট বিএনপির নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।এরপর ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল রঙের বাসে করে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান। রাত সাড়ে ৮টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।বিএনপির দলীয় সূত্রে জানা যায়, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি একটি পাঁচ তারকা হোটেলে রাত্রিযাপন করবেন।

পরদিন বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরে তার শ্বশুর রিয়ার এডমিরাল এম এ খানের বাড়িতে যাওয়ার কথা রয়েছে।এদিন বিকেল ৩টায় সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এক সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে সিলেটবাসীর উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৪ সালে বিএনপির বিভাগীয় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে এসেছিলেন তারেক রহমান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell