সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩৩
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

বিরোধিরা এত সুন্দর সেতু উপহার দিতে পারেননি-ব্যারিস্টার সুমন

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৩, ২০২২, ৯:১৩ অপরাহ্ণ
  • ২২৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।পদ্মা সেতু বিরোধীরা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, কিন্তু এমন সুন্দর সেতু উপহার দিতে পারেননি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে প্রীতি ফুটবল ম্যাচ খেলায় অংশ নিতে ফরিদপুরের ভাঙায় যান সুমন। যাওয়ার পথে পদ্মা সেতু পার হওয়ার সময় গাড়িতে বসে ফেসবুক লাইভে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এ বড় ও সুন্দর একটি সেতু উপহার দেওয়ার জন্য। সেতুতে নেমে লাইভ দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু নিষেধ থাকার কারণে সেটি আর করা হয়নি।

তিনি বলেন, যারা সেতু নির্মাণে বিরোধিতা করেছেন, তারা কিন্তু অনেকদিন ক্ষমতায় ছিলেন, কিন্তু এত সুন্দর একটি সেতু উপহার দিতে পারেননি।

তিনি আরও বলেন, আমি আমার এলাকায় ৪১টি সেতু নির্মাণ করেছি। প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সঙ্গে টেক্কা দিয়ে পদ্মা সেতু নির্মাণ করেছেন, তাকে ধন্যবাদ। পদ্মা সেতুর প্রকল্প নিয়ে বিশ্বব্যাংক যখন এ দেশীয় ষড়যন্ত্রের কারণে মুখ ফিরিয়ে নিয়েছিল ঠিক তখনই বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন। সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন প্রজ্ঞা রাজনীতিবিদের কারণেই এত বড় একটি প্রকল্প করার কঠিন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছিল।

সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন, এজন্য জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। দেশি-বিদেশি ষড়যন্ত্রকে পেছনে ফেলে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে।

জনস্বার্থে কাজ করতে গিয়ে ব্যারিস্টার সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কাজ করে চলেছেন দেশ ও সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে। নিজের এলাকায় বানিয়েছেন ৪১টি ব্রিজ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell