সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২৩
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

বুড়িগঙ্গায় নৌকা ডুবিতে তিন জনের লাশ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২, ২০২১, ১২:৪৮ পূর্বাহ্ণ
  • ৩০১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। শিপন উদ্দিন,কেরানীগঞ্জঃ ঢাকার বুড়িগঙ্গায় নৌকাডুবিতে একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ সকাল সাড়ে নয়টায় এম ডি প্যারাডাইস নামে একটি কার্গোর ধাক্কায় ঢাকার কামরাঙিচর খাগাইন ঘাট থেকে কেরানীগঞ্জ যাওয়ার পথে একই পরিবারের ৭ জনসহ মোট ১০ জন যাত্রী নিয়ে বুড়িগঙ্গার মাঝ নদীতে ডুবে যায় একটি যাত্রীবাহী নৌকা। এর মাঝে নৌকার মাঝি হানিফসহ ৩ জন সাঁতরে কুলে উঠে এবং আশেপাশের লোকজন ফাহিমা(৫০) ও তার নাতনী দেড় বছরের শিশু সানজিদাকে উদ্ধার করলেও তার দুই মেয়ে রেখা (২৮), শীতল(২৫), শীতলের ছেলে শফিকুল(৮) এবং রেখার মেয়ে সানজিদা(৮) পানিতে তলিয়ে যায়। খবর শুনে সদরঘাট নদী ফায়ার স্টেশন ও বরিশুর নৌ পুলিশের যৌথ অভিযানে বেলা সাড়ে এগারটায় ফাহিমার মেয়ে রেখা(২৯) ও নাতনী (রেখার মেয়ে)সানজিদা(৯) এর লাশ উদ্ধার করে। এবং বেলা সাড়ে তিনটার দিকে শীতলের ছেলে শফিকুল ইসলাম (৮) এর লাশ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত পরিবারের অপর সদস্য শীতল নিখোঁজ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। সদরঘাট নদী ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার মালেক মোল্লাহ জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনজনে লাশ উদ্ধার করতে সক্ষম হই। ১০ যাত্রীর মাঝে ৩ জন সাঁতরে এবং দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে। এখনো পর্যন্ত শীতল নামে এক নারী নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে সেও হয়তো বেঁচে নেই। উদ্ধার হওয়া তিনজনের লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ ফাহিমা বেগমের দুই মেয়ের একজন(রেখা) কামরাঙিচরের আবু সাঈদের ভিটা এলাকায় এবং শীতল কেরানীগঞ্জের জিয়া নগর এলাকায় ভাড়া থাকতো। ফাহিমার স্বামীর নাম মজিবুর রহমান। তারা শরীয়তপুর জেলার জাজিরা থানার বড়কান্দী ইউনিয়নের মৃধাকান্দী এলাকার বাসিন্দা। তারা কামরাঙির থেকে ছোট মেয়ে শীতলের কেরানীগঞ্জের বাসায় যাচ্ছিলো। ঘাতক বাল্কহেড এবং চালকসহ ৬ জনকে আটক করেছে বরিশুর নৌ ফাঁড়ি পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell