শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৫
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

বৃহস্পতিবার পুলিশ লাইন্সে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-শামীম ওসমান বলেন,শেখ হাসিনা এখন আর আওয়ামী লীগের সম্পদ না’ তিনি বাংলাদেশের সম্পদ।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৮, ২০২৩, ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১৮৭ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনা এখন আর আওয়ামী লীগের সম্পদ না’ তিনি বাংলাদেশের সম্পদ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার পুলিশ লাইন্সে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শামীম ওসমান বলেন, শেখ হাসিনা এখন আর আওয়ামী লীগের সম্পদ না। তিনি বাংলাদেশের সম্পদ। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমাদের রাজনীতি করতে হতো না। তিনি নেই বলেই আমাদের রাজনীতিতে আসতে হয়েছে। তিনি বেঁচে থাকলে আমরা জাপানের কাছাকাছি পৌঁছে যেতাম। সামনের সময়টা অনেক কঠিন। এটা শুধু আওয়ামী লীগের জন্য খারাপ নয়, এটা দেশের জন্য খারাপ।

 

তিনি আরও বলেন, আমি নামাজে যে কয়েকজনের জন্য দোয়া করি তার মধ্যে একজন থাকেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি তার দায়িত্বের বাইরেও প্রতি মুহূর্তে সচেতন থাকেন। তিনি প্রশাসনের বাইরেও দেশের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। বাংলাদেশের মানুষ এমন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়ে গর্বিত।

এ সময় পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি ও পুলিশ সুপার গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell