রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪১
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

ভোলাইল এলাকা থেকে কিশোর গ্যাং চক্রের তিন সদস্যকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২০, ২০২২, ৯:৩৫ অপরাহ্ণ
  • ৫২৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ ।।নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কিশোর গ্যাং চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২০ মে) বিকেলে র‍্যাব-১১’র উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বৃহস্পতিবার (১৯ মে) রাতে নন্দীপাড়া ও ভোলাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার মৃত বাচ্চু ভুঁইয়ার ছেলে অভি (২০), একই জেলার টংগীবাড়ীর বেজগাও এলাকার লাল মিয়া শেখের ছেলে তুহিন (২২) এবং নারায়ণগঞ্জ সদরের নন্দীপাড়া এলাকার মৃত শরিফুলের ছেলে রাজু (২২)।

বিজ্ঞপ্তিতে এ কে এম মুনিরুল আলম জানান, নারায়ণগঞ্জ জেলার নন্দীপাড়া এলাকায় ১৫/১৬ জন দুষ্কৃতিকারী কিশোর গ্যাং চক্রের সদস্যরা দোকানপাট ভাঙচুরসহ চাঁদা দাবী ও ছিনতাই করতে থাকে। এ সময় ভিকটিম মিরাজুল ইসলাম দিপু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দিলে কিশোর গ্যাং এর সদস্যরা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো কিরিচ, চাপাতি, লোহার রড ও চাকু দিয়ে আঘাত করে। এতে ভিকটিমের ডান ও বাম হাত এবং শরীরের বিভিন্ন অংশে গুরতর জখম হয় এবং তার কাছ থেকে দুষ্কৃতিকারীরা টাকা ছিনিয়ে নেয়। সেখানে উপস্থিত ভিকটিমের বড় ভাই খোকনকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরতর জখম হন তিনি। ভিকটিমদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দুষ্কৃতিকারী কিশোর গ্যাং এর সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম  দিপু বাদী হয়ে ১৪ মে ফতুল্লা থানায় আট জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গ্রেফতার তিন জনকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell