শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৪
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

মহসিন ভূইয়া’র অবৈধ কমিটি বর্জন করে আহ্বায়ক কমিটি ঘোষণা দেন কাউন্সিলর রুহুল আমিন মোল্লা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৬, ২০২৪, ১১:১২ অপরাহ্ণ
  • ২৫০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

মহসিন ভূইয়া’র অবৈধ কমিটি বর্জন করে আহ্বায়ক কমিটি ঘোষণা দেন কাউন্সিলর রুহুল আমিন মোল্লা

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লা’র আহ্বানে চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ-ই মতবিনিময় সভায় দোকানদের প্রস্তাবে দীর্ঘ ১৪ বছর কুক্ষিগত করে রাখা মহসিন ভূইয়া’র একনায়কতন্ত্র দোকান কমিটি বর্জন করে কাজী বাবুলকে আহ্বায়ক ও জামানকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। বুধবার (৬ মার্চ) বিকাল ৩ টায় চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন রয়েল প্যালেস পার্টি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে ব্যবসায়িদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য তুলে ধরে কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লা বলেন- দীর্ঘ ১৪ বছর যাবৎ চৌধুরীবাড়ি দোকান ব্যবসায়ীদের কমিটি নিয়ে একটি মহল নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম. শামীম ওসমান’র নাম ভাঙ্গিয়ে ও আওয়ামী লীগের দলীয় প্রভাব খাঁটিয়ে দোকানদারদের কমিটি নিয়ে এককভাবে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। কোন দোকানদারদের মূল্যায়ন না করে, তার একনায়কতন্ত্র অবৈধ কমিটির বিরুদ্ধে আমার নিকট একটি অভিযোগ আসে। আমি জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি হওয়ায় এ-ই ধরনের অনিয়ম মেনে নিতে পারিনা। তাই বিষয়টি গুরুত্ব সহকারে আজ আপনাদের জন্য এ মতবিনিময় সভার আহ্বান করেছি।

 

 

আপনারা কমিটির বিষয়ে কি চান? আপনাদের সিদ্ধান্ত কি? আপনারা যে সিদ্ধান্ত নিবেন আমি সে-ই সিদ্ধান্ত বাস্তায়ন করতে সর্বত্র চেষ্টা করবো। কাউন্সিলরের এমন বক্তব্য তুলে ধরার পর একে একে দোকান মালিক বন্দ তাদের বক্তব্যে বলেন- আমরা অনিয়মতান্ত্রিক রাতের আঁধারে করা মহসিন ভূইয়া’র একক নিয়ন্ত্রিত কমিটি বর্জন করে সকল সদস্যদের উপস্থিতিতে দিনের আলোতে গনতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি চাই। সকলের এ-ই মতামতের ভিত্তিতে কাউন্সিলর আবারও বলেন- যারা রাতের অন্ধকারে কমিটি করেছে তাদেরকেও উপস্থিত থাকার আহ্বান করেছিলাম। কেননা সকলের সমন্বয়ে একটি সুন্দর কমিটি গঠনের জন্য। কিন্তু তারা না এসে বরং আজকের এ-ই মতবিনিময় সভায় না আসার জন্য অনেক দোকানদারকে হুমকি-ধামকি দিয়েছে বলে আমার কাছে খবর আসে।

 

আমি কোন পক্ষের নই, একজন নিরপেক্ষ জনপ্রতিনিধি হিসেবে এ-ই কমিটির সুষ্ঠু সমাধানের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করছি। ভোটার সংখ্যা নির্ণয় করে অচিরেই ভোটের মাধ্যমে নিরপেক্ষ কমিটি গঠনের আশ্বাস দিচ্ছি। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ্ব শাহজাহান ভূইয়া জুলহাস, আলহাজ্ব আবুল হোসেন মেম্বার, যুবলীগ নেতা মোহাম্মদ শাহ জাহান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহ আলম, সিদ্ধিরগঞ্জ থানার কৃষকলীগ নেতা ইয়াসিন মিয়া সহ চৌধুরীবাড়ি বাসট্যান্ড দোকান ব্যবসায়ীবৃন্দ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell