শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ময়মনসিংহে বাবার মৃত্যু রাতে -সকালে মেয়ে পরিক্ষা দিতে কেন্দ্রে।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২২, ২০২১, ৫:৪৯ অপরাহ্ণ
  • ৬৫৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সৌদি আরবে ফুসফুসে জটিল রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাবা। সে শোক নিয়ে সকালে এসএসসি পরীক্ষা দিয়েছে ময়মনসিংহ গৌরীপুরের আফরিন জাহান লিজা। সোমবার (২২ নভেম্বর) উপজেলার খৈরহাটী এনকে (নরেন্দ্র কান্ত) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জীববিজ্ঞান পরীক্ষায় অংশ নেয় সে। আফরিন জাহান লিজা সহনাটী ইউনিয়নের সহনাটী দক্ষিণ পাড়া গ্রামের আলাল উদ্দিনের মেয়ে। সে এবার উপজেলার গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর আগে রোববার সন্ধ্যায় ফুসফুস জনিত রোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের একটি হাসপাতালে মারা যান আলাল উদ্দিন (৪০)।  স্থানীয় ও স্বজনরা জানান, আলাল উদ্দিন দীর্ঘ ৯ বছর মালয়েশিয়ায় কর্মরত ছিলেন।
প্রবাস জীবন শেষে দেশে এসে তিন বছর থাকেন। পরে তিনি আবার সৌদি আরব চলে যান। সেখানে নানা রোগে আক্রান্ত হন। সম্প্রতি ফুসফুসে পানি জমাসহ নানা কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। সৌদি আরবে কর্মরত আলাল উদ্দিনের ভাগ্নে রুবেল মিয়া বলেন, বেশ কিছুদিন ধরে তিনি ফুসফুসের ব্যথা অনুভব করছিলেন। তার ফুসফুসে পানি চলে এসেছে ও খাদ্যনালী শুকিয়ে গেছে বলে চিকিৎসকরা জানান। এমতাবস্থায় অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুজ্জামান ফকির বলেন, মেধাবী ছাত্রী লিজা। তাই বাড়িতে এক শিক্ষক পাঠিয়ে পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়েছে। তার বাবার মৃত্যুতে আমরা শোকাহত।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell