বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

সত্য সংবাদ প্রকাশ করায় বন্দরে এন সিটি নিউজের সম্পাদক এস এম শাহীনের অফিস ভাংচুর ব্যাপক ক্ষতি সাধন করে দুর্বৃত্তরা-নগর সংবাদের তীব্র নিন্দা আসামিদের গ্রেফতার দাবী

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২১, ২০২৩, ৩:৩০ পূর্বাহ্ণ
  • ৩৮০ ০৯ বার দেখা হয়েছে

সত্য সংবাদ প্রকাশ করায় বন্দরে এন সিটি নিউজের সম্পাদক এস এম শাহীনের অফিস ভাংচুর ব্যাপক ক্ষতি সাধন করে দুর্বৃত্তরা-নগর সংবাদের তীব্র নিন্দা আসামিদের গ্রেফতার দাবী

নারায়ণগঞ্জসহ বন্দরে বিভিন্ন সময় সন্ত্রাসী,ভূমিদস্যু, চাদাঁবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় জাতীয় নিউজ পোর্টাল এন সিটি নিউজ ২৪. কমের সম্পাদক ও স্থানীয় সংবাদপত্র সচেতন পত্রিকার বন্দরে অবস্থিত অফিসে হামলা ও ভাঙচুর করেছে অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা।
Open photo
রবিবার রাতে উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় ১০/১২জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অফিসে কাউকে না পেয়ে হামলা ও ভাঙচুর করে। এতে অফিসের ভেতরে থাকা কম্পিউটার ও ল্যাপটপ ভেঙ্গে চুরমার হয়ে যায়। এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এন সিটি নিউজের সম্পাদক ও স্থানীয় সংবাদপত্র সচেতন পত্রিকার স্টাফ রিপোর্টার,বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহীন জানান, বিভিন্ন সময় সন্ত্রাসী,ভূমিদস্যু,চাদাঁবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়। এতে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিতো। রাতে দুর্বৃত্তরা কাউকে না পেয়ে অফিসের ভেতরে ঢুকে কাঁচের দরজা ও জানালা সহ কম্পিউটার ও ল্যাপটপ ভাংচুর করে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell