রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৪০
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সিদ্ধিরগঞ্জে অপহরণের ১০ দিন পর শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৭, ২০২১, ৮:৪১ অপরাহ্ণ
  • ৪৯৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সিদ্ধিরগঞ্জে অপহরণের ১০ দিন পর শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া থেকে অপহরণের ১০ দিন পর ওয়াসিমা আক্তার (৪) নামে এক শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার হরিমণ্ডল গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এর আগে গত ১ নভেম্বর অপহৃত শিশু ওয়াসিমার বাবা মো. শহীদুল বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা (যার নম্বর-০৩) দায়ের করেন। এরপর ৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া থেকে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি শেফালী বেগমকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।শেফালী বেগম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাগলা গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও অপহরণের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার নাজু মার্কেটের সামনে থেকে গত ২৭ অক্টোবর শিশু ওয়াসিমা নিখোঁজ হয়। এরপর শিশুটিকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে গ্রেফতার নারী শেফালী বেগমকে জিজ্ঞাসাবাদ ও তার ফোন রেকর্ড বিশ্লেষণ করে শিশুটিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার হরিমণ্ডল গ্রাম থেকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম।

শিশু ওয়াসিমার বাবা মো. শহীদ বলেন, আমি কীভাবে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ দেবো সেই ভাষা হারিয়ে ফেলেছি। তারা দিনরাত খেটে আমার মেয়েকে কোলে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যারা আমার এ শিশু মেয়েকে অপহরণ করেছে তাদের শাস্তি চাই।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, থানায় মামলা দায়েরের পর থেকেই পুলিশ অপহৃত শিশু ওয়াসিমাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। এরপর অভিযুক্ত নারী শেফালী বেগমকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে কুমিল্লা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনার পেছনে ব্যবসায়িক শত্রুতা থাকতে পারে। এ বিষয়ে বিস্তারিত তদন্তর পর জানানো যাবে।

অন্যদিকে, গ্রেফতার শেফালী ৪ নভেম্বর আদালতে পাঠানো হয় এবং আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন বলেও জানান ওসি মশিউর।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell