শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৩৪
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

হবিগঞ্জে দ্বায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলায় নিন্দা ও প্রতিবাদ -হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৯, ২০২৩, ৩:০৫ পূর্বাহ্ণ
  • ৩২০ ০৯ বার দেখা হয়েছে

হবিগঞ্জে দ্বায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলায় নিন্দা ও প্রতিবাদ -হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পেশাগত দ্বায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।

বৃহস্পতিবার (১৮ মে) রাতে হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক এম এ আর শায়েল এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত হামলা স্বাধীন সাংবাদিকতায় চরম কুঠারাঘাতের সামিল। অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে রিপোর্টার্স ইউনিটি।

বুধবার বিকেলে অবৈধভাবে বালু উত্তোলনকারী সেলিম আহমেদ ও তার লোকজন চুনারুঘাটের বনগাঁও এলাকায় তিন সাংবাদিকের ওপর হামলা করেন।

হামলার শিকার সাংবাদিকরা হলেন—এখন টিভির হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার, মাইটিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ ও দেশ টিভির জেলা প্রতিনিধি আমীর আমজা।

এখন টিভির কাজল সরকার জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সেলিম আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কাজল সরকার আরও জানান, ভ্রাম্যমাণ আদালতে জরিমানার সংবাদ সংগ্রহের পর তিনিসহ তিন সাংবাদিক মোটরসাইকেলে করে ফিরছিলেন। এ সময় বালু উত্তোলনকারী সেলিম আহমেদের লোকজন বনগাঁও এলাকায় তাদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন সেখান থেকে সাংবাদিকদের উদ্ধার করেন।

হামলার শিকার সাংবাদিক নিরঞ্জন গোস্বামী শুভ ও আমীর আমজা চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কাজল সরকার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন।

হামলার দিন রাতে হবিগঞ্জ প্রেসক্লাবে জরুরি সভা ডেকে এ ঘটনার প্রতিবাদ জানান সাংবাদিকরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell