শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৬
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

জীবন যেখানে থমকে যায় কবি -আজমির হোসেন রুবেল।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৪, ২০২২, ৯:২১ পূর্বাহ্ণ
  • ৩৪৪ ০৯ বার দেখা হয়েছে

জীবন যেখানে থমকে যায়।

আজমির হোসেন রুবেল।

গল্প নয়, সত্যি।

আমার একটা মেডিসিন কনার আছে। লক্ষ করলাম, একটা লোক এসে প্রায় প্রতি দিনেই সি ভিট নিয়ে যায়।

একদিন জিজ্ঞেস করলাম, এতো সি ভিট দিয়ে কি করেন আপনি ?

লোকটা হাসলো, বললো, খাই।No photo description available.

প্রতি দিন ?

লোকটা সে কথার উত্তর দিল না, অন্য দিকে তাকিয়ে রইল।

এক দিন পরে আবার এলো সি ভিট নিতে।

কথা বলে জানার চেষ্টা করলাম সে কি করে।

বড় মার্কেটে তার একটা বেগ সুটকেসের দোকান ছিল, বেচাকেনা না হতে হতে ভাড়া দিয়ে আর র্কম চারির বেতন দিয়ে এতটা লস হয়ে গেল, যে তাকে ফুতুর হয়ে বাড়ি ফিরতে হয়েছে। বৌ বাচ্চা দেশের বাড়ি পাঠিয়ে সে এখন একজনের বারান্দায় থাকে।

জিজ্ঞেস করলাম,এখন কি করা হয় ?

বেগ হাতে নিয়ে ফেরি করে বিক্রি করি।

সমস্যা হয় না?

গামছা দিয়ে মুখ মাথা ভাল করে পেচিয়ে নেই, যাতে কেউ চিনতে না পারে।

সারা দিনে কত বেচা হয় ?

দেরশ, দুইশ, কখনো পঞ্চাশ।

এতে লাভ থাকে কত ?

লোকটা সেকথার উত্তর দিল না, ম্লান হাসলো সুধু।

খাওয়া দাওয়া কি ভাবে চলে?

খাই,খাই না যে,তা না।

তার না খাওয়া সুকনো চেহারার কথাটা আমার বুকে কেমন যেন একটা ধাক্কা লাগলো। তার পরও বললাম, কি খান ?

মুড়ি খাই,কোন দিন কলা খাই। তয় কলার দামটা বেশি হইয়া গেছে, সে জন্য সি ভিট খাই। সি ভিটটা ভিটামিন ,কি কন ?

হু।

তিন বেলা সি ভিট খাইয়াই থাকা যায়। দামও কম।

চম্কে উঠে তাকালাম। তার ঘন ঘন সি ভিট নেয়ার রহস্যটা বুঝতে পারলাম। এই মানুষটা তিন বেলা সি ভিট খেয়ে জীবন যাপন করছেন। খুবই লজ্জিত বোধ করলাম। আশ্চর্য জনক একটা অপরাধে ঘিরে ধরলো আমাকে। সত্যিই অবাক হই,এদেশের বড় বড় মান্দাদের কথা শুনে। দেশ নাকি উন্নতির দিকে এগিয়ে চলেছে। এদিকে মানুষ না খেয়ে থাকে। কেউ কি বলতে পারবেন,দেশে না খাওয়া মানুষের সংখ্যা কত ? আর দেশে যখন কোন সমস্যা হয়, তখন কেন প্রধানের দিকে সুধু হাত তুলে দেন, নিজেদের দোষটা দেখেন না ?

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell