মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:০৬
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

আঠারো জনকে হত্যা করা হলেও কোনো মামলা হয়নি-আইনমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩০, ২০২২, ৮:২৬ অপরাহ্ণ
  • ২৬২ ০৯ বার দেখা হয়েছে

আঠারো জনকে হত্যা করা হলেও কোনো মামলা হয়নি এ বলে  মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতির ৩৬তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা এবং মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। আমাদের এখন আইনের শাসন ধরে রাখতে হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পরে আমরা স্বাধীনতার চেতনা ধূলিসাৎ করার চেষ্টা দেখেছি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কোনো এজাহার দায়ের করা হয়নি। অথচ কোনো হত্যাকাণ্ড অথবা অপরাধ হলে এজাহার হয়। কিন্তু তখন আঠারো জনকে হত্যা করা হলেও কোনো মামলা হয়নি।

আনিসুল হক বলেন, বাক-স্বাধীনতা ও সংবাদ পত্রের স্বাধীনতা খর্ব করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়নি। বাক-স্বাধীনতা ও সংবাদ পত্রের স্বাধীনতার নিশ্চয়তা আমাদের সংবিধানে দেওয়া আছে। কোনো আইন দ্বারা এ স্বাধীনতা খর্ব করা যাবে না।

তিনি আরও বলেন, এই যে আইনের শাসনের ধূলিসাৎ করার অপচেষ্টার বিরুদ্ধে লড়াই করে আমরা এ জায়গায় এসেছি। আমাদের এটি ধরে রাখতে হবে। স্বাধীন বাংলাদেশের চেতনা দলমত নির্বিশেষে ধরে রাখতে হবে।

এ সময় আইন সমিতির সদস্যদের মাধ্যমে আইনের শাসন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আফজাল উল-মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাবির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান, সম্মেলনের আহ্বায়ক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও আইন সমিতির সাধারণ সম্পাদক কেশব রায় চৌধুরী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell