বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৫
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

কেন্দ্রীয় শহীদ মিনারে যুবককে কুপিয়ে আহত

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৩, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ
  • ১৯৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

কেন্দ্রীয় শহীদ মিনারে যুবককে কুপিয়ে আহত

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভেতরে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য। রোববার (১২ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো রাম দা উদ্ধার করলেও হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনারের ভেতরে কয়েকজন কিশোর ও তরুণ বয়সী ছেলে অপর এক কিশোর বয়সী ছেলেকে মারধর করে। পরে ধারালো রাম দা দিয়ে তাকে কোপায়। হামলা থেকে বাঁচতে পরে ওই কিশোর দৌঁড়ে পালিয়ে যায়। তার পেছনে হামলাকারীদেরও তাড়া করতে দেখা যায়। তবে হামলার শিকার কিশোরের নাম-পরিচয় জানা যায়নি।

 

হামলাকারীদেরও কাউকে শনাক্ত করতে পারেননি স্থানীয়রা। শহীদ মিনারের এক চায়ের দোকানি বলেন, ‘দেখলাম ছোট ছোট ৫-৬ জন ছেলে জটলা করে দাঁড়িয়ে আছে। পরে একটি ছেলেরে একা পেয়ে মিনারের এক কোনায় নিয়ে যায়। পরে এক দফা ছেলেটিকে মারধর করা হয়। এক পর্যায়ে ধারালো রাম দা দিয়েও কোপায় তাকে। পরে বাঁচার জন্য ছেলেটি শহীদ মিনারে ছোটাছুটি করতে থাকে।’ গত কয়েক মাসে শহীদ মিনারে মারামারি ও হাতাহাতির ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয়রা। এদিকে, এই ঘটনার কিছুক্ষণ পর ছিনতাইকারী অভিযোগে এক তরুণকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell