মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫১
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

নোয়াখালীর সুবর্ণচরে দুইটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৫, ২০২৫, ১০:২২ অপরাহ্ণ
  • ১৬৪ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে দুইটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন,

মুজাহিদুল ইসলাম সোহেল
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে তিন ফসলি জমিতে নির্মাণাধীন অবৈধ দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় ইটভাটাগুলোকে ২ লক্ষ টাকা করে জরিমানা করা হয়।  এতে ওই ভাটার কিলন ও চিমনি ভেঙে অকেজো করে পোড়ানো ইট গুটিয়ে দেওয়া হয়েছে। তবে এই ইটভাটার মালিক বলছেন তাদের হাইকোর্টের রীট রয়েছে।
বুধবার দুপুরে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় চরজুবিলী ইউনিয়নের চরব্যাগ্যার আল্লাহদান ব্রিক ম্যানুফ্যাকচারিং ও চরজব্বার ইউনিয়নে আলিফ ব্রিকসে এ অভিযান চালানো হয়।
নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি  ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।
পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে তিন ফসিল জমিতে কার্যক্রম চালাচ্ছিল ব্রিকস ফিল্ড । তাদের বার বার তাগিদ দেওয়ার পরও আইনের বিষয়টি তোয়াক্কা করেননি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন,পরিবেশের ক্ষতি করে এমন কোনো স্থাপনার কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলেও জানান অধিদপ্তরের এ কর্মকর্তা। অভিযানে পরিবেশ অধিদপ্তর, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চরজব্বার থানা পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, হাইকোর্টের রীট কাগজ তৈরি করে এই ইট ভাটা  পরিচালনা করে আসছে আল্লাহদান ম্যানুফ্যাকচারিং ও আলিফ ব্রিকস এর মালিক।
আল্লাহদান ম্যানুফ্যাকচারিং ব্রিকস মালিক আলো মাঝি জানান,তার সকল কাগজ সঠিক বলেছেন তিনি হাইকোর্টের রীট করেছেন। এতে তার দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell