বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৬
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ১ আসামিকে গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৩, ২০২১, ১১:৪৯ অপরাহ্ণ
  • ২৭৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। বরগুনায় সাংবাদিক মুশফিক আরিফের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মেহেদী হাসান তুফান এবং জিএম বাপ্পীসহ (২৭) অজ্ঞাত ১৫/২০ জনের নামে মামলা করা হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে বরগুনার কদমতলা থেকে ৩ নম্বর আসামি বাপ্পীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গত ১১ নভেম্বর বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের নির্বাচনের দায়িত্ব পালনকালে মাছরাঙা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফ তার প্রাইভেট কার চালিয়ে ওই ইউনিয়নের ডিএন কলেজের সামনে যাওয়া আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল ইসলাম নাসির দলবল নিয়ে তার গাড়ির আটকে দাঁড়ায়। এরপর গাড়ি কুপিয়ে এবং পিটিয়ে ভাঙচুর করে। পরে ওই সাংবাদিককে আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ সময় আরিফের সঙ্গে থাকা ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নেয় নাসির ও তার দলের সন্ত্রাসীরা।

হামলার শিকার সাংবাদিক আরিফ জানান, ওই দিন সকাল থেকেই নৌকার প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন কেন্দ্র দখলের পায়তারার খবর পেয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে থাকি। পরিরখাল কেন্দ্রে যাওয়ার পথে ডিএন কলেজের সামলে গেলে নৌকার প্রার্থী নাজমুল ইসলাম নাসির নিজের দলবল নিয়ে আমার ওপর হামলা করে এবং গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় বরগুনা থানায় নাজমুল ইসলাম নাসিরকে ১ নম্বর আসামি, মেহেদী হাসান তুফান এবং জিএম বাপ্পীসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম তারিকুল ইসলাম জানান, হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell