শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৫
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

চাঁপাইনবাবগঞ্জে শ্বাসরোধে হত্যা গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালায় শ্বশুর বাড়ির লোকজন।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১, ২০২৩, ১১:৫৮ অপরাহ্ণ
  • ২১২ ০৯ বার দেখা হয়েছে

 

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালায় শ্বশুর বাড়ির লোকজন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সানোয়ারা বেগম (৩০) নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গিয়েছেন শ্বশুর বাড়ির লোকজন। শনিবার (১ জুলাই) বিকেলে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সানোয়ারা বেগম উপজেলার দুর্লভপুর ইউনিয়নের টাওয়ার পাড়া গ্রামের সুজন আলীর দ্বিতীয় স্ত্রী।স্থানীয়রা জানান, সাত বছর আগে সানোয়ারার সঙ্গে সুজন আলীর বিয়ে হয়। এরপর থেকে পারিবারিক কলহ লেগে থাকত। শনিবার বিকেলে সুজনের পরিবারের লোকজন সানোয়ারাকে শ্বাসরোধে হত্যা করে গলায় দড়ি দিয়েছে বলে হাসপাতালে এনে প্রচারণা চালায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সানোয়ারা মারা গেলে মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যান স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।

নিহতের বোন রহিমা বেগম জানান, সুজনের পূর্বের স্ত্রী ও মেয়ে রয়েছে। তাদের মধ্যে ভাল সম্পর্ক গড়ে উঠেছে। তাই আগের স্ত্রীকে ঘরে তুলতে আমার বোন সানোয়ারাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সানোয়ারার সাড়ে চার বছরের ছেলে ও আড়াই বছরের একটি মেয়ে রয়েছে।

দুলর্ভপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য শাহজাহান আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান বলেন, বিকেল ৩টার দিকে সানোয়ারা বেগমকে নিয়ে হাসপাতালে আসেন তিন ব্যক্তি। পরে আমরা প্রাথমিক চিকিৎসা করে দেখি সানোয়ারা আগেই মারা গেছেন। এ কথা তাদের জানালে সঙ্গে সঙ্গে তারা হাসপাতাল থেকে পালিয়ে যান। আর মরদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell