রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৭
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

নির্বাচনে জেতায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের গলায় টাকার মালা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৭, ২০২২, ৭:৪৮ অপরাহ্ণ
  • ২২৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।পঞ্চম ধাপে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে জেতায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের গলায় টাকার মালা পরানোর হিড়িক পড়েছে। একের পর এক প্রার্থীদের গলায় টাকার মালা পরিয়ে দিচ্ছেন সমর্থকরা। এ ঘটনার সমালোচনা করেছেন অনেকে।

স্থানীয় সূত্র জানায়, মির্জাপুর উপজেলার আট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন, সাধারণ মেম্বার পদে ২৯৫ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ৮৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে আওয়ামী লীগ থেকে তিনজন, বিদ্রোহী দুজন, বিএনপির দুজন ও একজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর ৭২ জন মেম্বার ও ২৪ জন সংরক্ষিত নারী মেম্বার পদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে জেতার পর প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় বিজয় মিছিল বের হচ্ছে। পছন্দের প্রার্থী জেতায় বেজায় খুশি কর্মী-সমর্থকরাও। আর তাদের আবেগ-অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে বিজয়ী চেয়ারম্যান ও মেম্বারদের গলায় টাকা ও ফুলের মালা পরিয়ে। বেশ কিছু পাড়া-মহল্লায় এ দৃশ্য দেখা গেছে।

তবে এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের বিষয়টির সমালোচনা করছেন। আবার কেউ কেউ বলছেন, এটা গ্রামের ঐতিহ্য।

 

গেড়ামাড়া গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, ভোট দান একটি গোপন প্রক্রিয়া। নির্বাচনের আগে ও পরে এর গোপনীয়তা রক্ষা করা দরকার। নির্বাচিত প্রার্থীকে উপহার বা মাল্যদান করলে গোপনীয়তা প্রকাশ পায়। এতে পরাজিত প্রার্থীদের মধ্যে নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বলেন, টাকা রাষ্ট্রীয় সম্পদ। পণ্য বিনিময়ের জন্য টাকা ব্যবহার করা হয়। মালা বানাতে ফুলসহ বিভিন্ন সামগ্রী রয়েছে। যা দিয়ে বিজয় উৎসব করা যেতে পারে। টাকা দিয়ে মালা বানানো অনৈতিক।

এ বিষয়ে গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আদিল খান বলেন, জনগণ ভোট দিয়ে জয়ী করেছেন। বিজয়ী হওয়ার পর জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ভালোবাসার টানে অনেকেই গলায় টাকার মালা পরিয়ে দিচ্ছেন। নিষেধ করতে পারিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell