সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:১৮
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

নীলফামারী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি এবং সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ সুপার

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৫, ২০২৩, ৯:১১ অপরাহ্ণ
  • ২০৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নীলফামারী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি এবং সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ সুপার।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। রবিবার ০৫ নভেম্বর২০২৩ কিছু রাজনৈতিক দল কর্তৃক ঘোষিত ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নীলফামারী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি এবং সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করেন নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা । এসময় পুলিশ সুপার মহোদয় বাস ও ট্রাক মালিক এবং শ্রমিক সংগঠনের সাথে কথা বলেন । এছাড়াও পুলিশ সুপার বিভিন্ন ডিউটি পোস্ট, চেকপোস্ট ও গুরুত্বপূর্ণ পয়েন্ট (কালিতলা কেন্দ্রীয় বাস টার্মিনাল, সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল) সার্বিক পরিদর্শন করেন। জেলার কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব না হয় সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষার ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি করে সতর্কতার সাথে ডিউটি পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী ; লেঃ কর্নেল আসাদুজ্জামান হাকিম, বিএসপি,পদাতিক, নীলফামারী ব্যাটালিয়ন, (৫৬ বিজিবি); লেফটেন্যান্ট কমোডর মেহেদী হাসান, সিপিসি-২ নীলফামারী; মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল নীলফামারী ,কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল নীলফামারী, হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, জেলা কমাড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নীলফামারী মোঃ খালিদ হাসান, ডিডি, এনএসআই নীলফামারী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell