বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৩
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

পত্রিকা বিলি করা সেই রুবেলকে র্অথ সহায়তা পাঠালো প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমান।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১১, ২০২২, ১:৫২ পূর্বাহ্ণ
  • ২৭৪ ০৯ বার দেখা হয়েছে

পত্রিকা বিলি করা সেই রুবেলকে র্অথ সহায়তা পাঠালো প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান পুত্র জন দরদী নেতা আজমেরী ওসমান।

 

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জানতে পেরে আজমেরী ওসমানের নিজস্ব তহবিল থেকে বৃহস্পতিবার রাতে শহরের ডনচেম্বার এলাকায় অবস্থিত সেলিনা মেমোরিয়াল ক্লিনিকে মো.নাছির হোসেন ও ইফতির মাধ্যমে অসুস্থ রুবেলের চিকিৎসা সামগ্রী কিনার জন্য ১০ হাজার টাকা প্রদান করা হয়। ওইসময় তারা রুবেলের খোজ-খবর নেন এবং পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

ইতমধ্যে রুবেলের বেশ কয়েকটি টেস্ট সম্পন্ন হয়েছে। চিকিৎসক বলেছে, রুবেলের শারিরীক পুষ্টিহীণতাসহ কিডনি এবং প্রশাবের রাস্তায় ইনফেকশননের সমস্যা রয়েছে। তবে সঠিক চিকিৎসা ও তার সেবা করা গেলে আবারো সুস্থ্য হয়ে উঠবে।

এছাড়া জানা গেছে, রুবেল যে পত্রিকায় কাজ করতো ওই প্রতিষ্ঠানের মালিক কোন খোঁজ খবর নিচ্ছেনা। এমনকি দেখা করতেও আসেনি। রুবেলের বাবা মারা গেছে বহু আগেই। মা ঘর বেধেছে অন্যত্রে। বড় ভাই ছিল সেও মারা গেছে। এক বোন ছিল সেও বিয়ে করে স্বামীর সংসার নিয়েই ব্যস্ত।

দূরসম্পর্কের যারা রয়েছে তাদের কাউকেই এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই এ দুনিয়ায় রুবেলের কেউ না থাকায় তার খাওয়া-দাওয়া সেবা এবং যত্নের দিকে অসহায় পড়েছে রুবেল। সেদিক থেকে ভালো নেই রুবেল। অভিভাবক না থাকায় সরকারী হাসপাতাল থেকে রিলিজ দিলেও মানবিক বিবেচনায় রুবেলের চিকিৎসা সেবায় পাশে দাড়িয়েছে ডনচেম্বার এলাকার সেলিনা মেমোরিয়াল ক্লিনিক।

রুবেলের বিষয় জানতে চাইলে ক্লিনিকের মালিক আলিনুর শরীফ বলেন, রুবেলকে চিকিৎসা সেবায় সহায়তার জন্য অনুরোধ জানায় একজন সাংবাদিক। জেনেছি ছেলেটি পত্রিকা বিলি করে নিজের জীবন চালাতো। সে অসহায় এবং তার কেউ না থাকায় রাস্তা থেকে ইজিবাইকে করে নিয়ে এসেছিল সে সাংবাদিক।

এরপর থেকে তিনিই খাবার থেকে যাবতীয় প্রয়োজনীয় বিষয় দেখে যাচ্ছে। আর আমাকে বলায় আমার সাধ্য মত চেষ্টা করছি। এখন পর্যন্ত চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় নির্দেশনা দিয়েছি সকলেই তার যত্ন নিচ্ছে। তবে তার পাশে একজন লোক খুবই জরুরী। যেন তাকে সময় মত খাবার ও ঔষধ দিতে পারে। শারিরীক ও মানসিকভাবে কিছু যত্ন ও সেবা দিতে পারে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell