সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৯
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

ফতুল্লায় গৃহবধুর লাশ উদ্ধার স্বামী আলমগীর আটক ৫৪ ধারায় গ্রেপ্তার আদালতে সোপর্দ

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৭, ২০২২, ১:০০ পূর্বাহ্ণ
  • ৫১৩ ০৯ বার দেখা হয়েছে

ফতুল্লায় গৃহবধুর লাশ উদ্ধার স্বামী আলমগীর আটক ৫৪ ধারায় গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ঝর্না আক্তার (২২) নামক এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। শুক্রবার (৬ মে) সকালে নিহতের লাশ ফতুল্লা থানার প্রতাব নগরের নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ নিহতের স্বামী আলমগীর (২৭) কে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে সোপর্দ করেছে।  নিহত ঝর্না আক্তার ফতুল্লা থানার প্রতাব নগরের বাবুল মিয়ার মেয়ে। এ ঘটনায় বাবুল মিয়া ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

নিহতের বাবা জানান, সাত বছর পূর্বে প্রতাব নগরের মৃত আবুল হোসেনের ছেলের আলমগীরের সাথে তার মেয়ে ঝর্না আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে আবু বক্কর ওরফে আরিয়ান (৫) নামক একটি ছেলে সন্তান রয়েছে। গত ৭/৮ দিন পূর্বে মেয়ে ও স্বামীর মধ্যে ঝগড়া হয় পরবর্তীতে তা সমাধানও হয়।

ঈদের পরদিন বুধবার রাত নয়টার দিকে তাদের মধ্যে আবারো ঝগড়া হলে মেয়ের স্বামী আলমগীর রাগ করে রাতে বাসা থেকে বের হয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মেয়ের স্বামী আলমগীর বাসায় এসে  বাহির থেকে কৌশলে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলে কিছু একটার সাথে ধাক্কা খায়।

পরে আলমগীর তার সাথে থাকা গ্যাস লাইটার জ্বালিয়ে তার ঘরের বাশের আড়ার সাথে গলায় গামছা পেচানো তার মেয়ের লাশ দেখতে পায়।

রাত তিনটার দিকে আলমগীরের বোন তাকে ফোন করে তার মেয়ের মৃত্যুর সংবাদ প্রদান করে। পরে ঘটনাস্থলে এসে সে জানতে পারে তার মেয়ে ঘরের বাশের আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে আত্নহত্যা করেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানায়, ঝর্না আক্তার নিহতের ঘটনায় নিহতের বাবা একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

তবে নিহতের স্বামীর দেওয়া তথ্য ও বিভিন্ন সময় অসংলগ্ন কথা বলায় সন্দেহজনক হওয়ায় এবং ফাঁসের জায়গায় গলাতে গোলাকার চিহ্ন থাকায় বিষয়টি সন্দেহ জনক হওয়ায় তার স্বামী আলমগীর (২৭) কে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী  আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে আলমগীর মাদকাসক্ত এবং মাদক বিক্রেতা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell