রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৬
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

বরগুনায় মিথ্যা ধর্ষন মামলা করতে এসে বাদী আসামী কারাগারে।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৭, ২০২১, ৪:০৯ অপরাহ্ণ
  • ২৬৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। বরগুনায় প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষণ মামলার আসামি ও বাদীকে কারাগারে পাঠিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এ আদেশ দেন।

বাদী ওই নারী ছাড়াও আরেক আসামি হলেন-বরগুনা সদর উপজেলার পদ্মা গ্রামের আবদুল গনি হাওলাদারের ছেলে ছগির হোসেন (৪২)।

আদালত সূত্রে জানা যায়, ছগির পেশায় একজন আইনজীবীর সহকারী। ওই নারী (৩৫) আদালতে পাড়ায় আসা যাওয়ার সুবাদে ছগিরের সঙ্গে পরিচয় হয়। এক পর্যায়ে ছগির তার প্রতিপক্ষ জাহিদ নামের একজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়ে তাকে ১০ লাখ টাকা আদায়ের লোভ দেখান। এ মামলায় তিনি ওই নারীকে বাদী হতে বলেন। কিন্তু ওই নারী রাজি হচ্ছিলেন না। পরে তাকে ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন দেওয়ার কথা বললে তিনি মামলার বাদী হতে রাজি হয়ে যান।

চলতি বছরের ২৩ মার্চ ওই নারী ছগিরের সঙ্গে দেখা করতে আসেন। ছগির তাকে বলেন ধর্ষণ মামলা করতে হলে ধর্ষণের আলামত দরকার। এ কথা বলে তিনি ওই নারীকে ধর্ষণ করেন। পরে ওই নারী থানায় গিয়ে জাহিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে গেলে পুলিশের জেরার মুখে পড়েন এবং সব ঘটনা স্বীকার করেন। পরে ওই নারী ছগিরকে আসামি করে মামলা করেন এবং পুলিশ ছগিরকে গ্রেফতার করে।

ওই নারী মঙ্গলবার (২৬ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছগিরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আবেদন করেন। বিচারক বিস্তারিত শুনে বাদী ওই নারী এবং ছগিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, মামলার বাদী ওই নারী আমার চেম্বারে এসে বলেন আমরা আপস করেছি। আমি মামলা চালাতে চাই না। আমরা সম্পর্কে খালাতো ভাই-বোন। পরে তার কথামতো আমি আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেছি। এর বেশি কিছু আমি জানি না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell