বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১১
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মুন্সিগঞ্জে ডাকাতের হামলায় নিহত ছেলেদের দাবি -তিন ছেলে মিলে বাবাকে কুপিয়ে হত্যা করে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১২, ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ণ
  • ৩৪৪ ০৯ বার দেখা হয়েছে

মুন্সিগঞ্জে ডাকাতের হামলায় নিহত ছেলেরা দাবি করেন-তিন ছেলে মিলে বাবাকে কুপিয়ে হত্যা করে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।

 

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে কাঠমিস্ত্রি নুর ইসলাম হাওলাদার হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।

পুলিশ জানায়, মেঘনা নদীতে মাছ ধরার সময় ডাকাতের হামলায় নুর ইসলাম নিহত হয়েছেন বলে ছেলেরা দাবি করলেও মা তাছলিমা বেগমকে পেটানোর প্রতিশোধ নিতে তিন ছেলে মিলে বাবাকে কুপিয়ে হত্যা করেন। তারপর ঘটনা ধামাচাপা দিতে সাজানো হয় ‘ডাকাত হামলার’ নাটক।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান আল মামুন

পুলিশ জানায়, বিভিন্ন বিষয় নিয়ে নুর ইসলামের পরিবারে কলহ চলছিল। রোববার (৯ এপ্রিল) সকালে দাম্পত্য কলহের জের ধরে নুর ইসলাম তার স্ত্রী তাছলিমা বেগমকে মারধর করেন। আহত অবস্থায় তাছলিমা শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় তার মেয়ের বাড়িতে চলে যান। নুর ইসলাম নিজ বাড়ি থেকে বের হয়ে যান। পরে ওইদিন বিকেলে বোন হামিদা বেগমের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসেন নুরুল ইসলাম।

এদিকে, মাকে মারধর করায় ক্ষুব্ধ ছিলেন ছেলে সুমন হাওলাদার (৩০), মোহাম্মদ আলী হাওলাদার (২৩) ও রাসেল হাওলাদার (২০)। সোমবার ভোরের দিকে মোহাম্মদ আলী ও রাসেল হাওলাদার ডেকে আনেন ভাই সুমনকে। এরপর ঘুমন্ত অবস্থায় নুর ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন তিন ভাইসহ অজ্ঞাতপরিচয় ২-৩ জন। নুর ইসলাম বাঁচার আকুতি করলে হত্যা নিশ্চিত করতে এক ভাই রামদা দিয়ে কোপাতে থাকেন আর অপর দুই ভাই ধরে রাখেন। পরে সকালে ডাকাত হামলার নাটক সাজান তারা।

 

পুলিশ সুপার আরও জানান, ডাকাতদের হামলায় নিহত হওয়ার প্রচার চালালেও ভিন্ন তথ্য আসে পুলিশের কাছে। সোমবার দুপুরে নিহতের দুই ছেলে সুমন হাওলাদার ও মোহাম্মদ আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য উঠে আসে। অপর ছেলে রাসেল হাওলাদার পলাতক।

এ ঘটনায় নিহতের বোন হামিদা খাতুন একটি মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে গ্রেফতারদের মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell