সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৫
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।।

মেঘনাঘাট টোলপ্লাজার নিউ টাউন এলাকায় ‘বিসমিল্লাহ বিরিয়ানি’দোকানে প্রতি প্লেট ৩০ টাকা’ক্রেতাদের চাপ কয়েকগুণ বেড়েছে।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৭, ২০২৩, ৩:০০ পূর্বাহ্ণ
  • ৫৫৭ ০৯ বার দেখা হয়েছে

 

মেঘনাঘাট টোলপ্লাজার নিউ টাউন এলাকায় ‘বিসমিল্লাহ বিরিয়ানি’দোকানে প্রতি প্লেট ৩০ টাকা’ক্রেতাদের চাপ কয়েকগুণ বেড়েছে।

সোনারগাঁয়ের মেঘনাঘাট টোলপ্লাজার নিউ টাউন এলাকায় ‘বিসমিল্লাহ বিরিয়ানি’ নামের দোকানটি দিয়েছেন নাজির হোসেন নামে এক ব্যক্তি। সরেজমিনে দেখা যায়, থরে থরে সাজানো সাদা প্যাকেট। পাশেই ডেকভর্তি বিরিয়ানি। দোকানে টানানো একটি কাগজে লেখা ‘বিরিয়ানি প্রতি প্লেট ৩০ টাকা’। অনেকেই দোকানটিতে বসে বিরিয়ানির স্বাদ নিচ্ছেন, অনেকেই আবার সারিবদ্ধ হয়ে, লাইনে দাঁড়িয়ে বাসার জন্য কিনছেন।

No description available.

সপ্তাহের সাত দিনই বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বসে বিরিয়ানির দোকান। বিরিয়ানি খেতে দোকানটিতে স্বল্প আয় থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ ছুটে আসছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দোকানটিতে ক্রেতাদের চাপ কয়েকগুণ বেড়েছে। দোকানে বসে বিরিয়ানি খেলে দাম ৩০ টাকা এবং পার্সেল নিলে ৪০ টাকা রাখা হয়।

 

বন্ধুদের সঙ্গে নিয়ে দোকানটিতে বিরিয়ানি খেতে এসেছেন সিয়াম হোসেন নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি জানান, ফেসবুকে দেখে তিনি বন্ধুদের নিয়ে এসেছেন। বর্তমানে জিনিসপত্রের যে দাম এ সময় ৩০ টাকায় সকালের নাশতাই হয় না। ওই জায়গায় গরুর মাংসের বিরিয়ানি পাওয়া অনেকটা আশ্চর্যের বিষয়।

রফিকুল ইসলাম পেশায় চাকরিজীবী।  বলেন, প্রায়ই অফিস ছুটির পর তার এখানে আসা হয়। দাম অনেক কম হলেও বিরিয়ানির স্বাদ অতুলনীয়। খাবারের মান খুবই ভালো। অল্প টাকায় মানুষ ভালো খাবার পাচ্ছে বলে আমি মনে করি।

 

দিদারুল আলম নামের আরেক ব্যক্তি বলেন, প্রায়ই এখানে আসি বিরিয়ানি খেতে। আমার মতো অনেকেই বিভিন্ন স্থান থেকে এখানে বিরিয়ানি খেতে আসেন।

দোকানটির মালিক নাজির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমি এ ব্যবসা করে আসছি। কিন্তু প্রথম দিকে ক্রেতার চাপ কম থাকলেও কয়েকদিন ধরে তা বেড়েছে। এই মূল্যে বিরিয়ানি বিক্রি করে আমার লাভ কম হয়। এরপরও আমি চাই কম দামে যেন সবাই বিরিয়ানির স্বাদ পায়।

 

তিনি আরও বলেন, বিরিয়ানিতে আমি পোলাওর চাল, খুদ, ছোলা বুট, গরুর মাথার মাংস, তেল ও বিভিন্ন মসলা ব্যবহার করি। আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে রান্না করি। তাই বিরিয়ানি রান্না করতে আমার খরচ তুলনামূলক কম পড়ে

 

বর্তমান ব্যবসার অবস্থা উল্লেখ করে নাজির বলেন, আগে দৈনিক ২০০-৩০০ প্লেট বিরিয়ানি বিক্রি হতো। এখন ৩৫০-৪০০ প্লেট বিক্রি হয়। শীতকালে বিরিয়ানির চাহিদা আরও বেড়ে যায়। তখন বিক্রিও কয়েকগুণ বেশি হয়। বর্তমানে ১০-১২ হাজার টাকা আয় হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell