শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:০৮
শিরোনামঃ
ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা।

যুবলীগ নেতা শাহ ফয়েজ উল্লাহর বিরুদ্ধে প্রতারণার মামলা ফতুল্লা মডেল থানায়

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১০, ২০২২, ১২:৫১ পূর্বাহ্ণ
  • ৫৩০ ০৯ বার দেখা হয়েছে

যুবলীগ নেতা শাহ ফয়েজ উল্লাহর বিরুদ্ধে প্রতারণার মামলা ফতুল্লা মডেল থানায়

যুবলীগ নেতা শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ (৪৮)’র বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় প্রতারণার মামলা করেছে কাইফ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপক মাহমুদুর রহমান স্বপন।

সোমবার (৯ মে) মাহমুদুর রহমান স্বপন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শাহ ফয়েজ উল্লাহ অজ্ঞাত আততায়ীর হাতে নিহত জেলার শীর্ষ সন্ত্রাসী  মাকসুদের শ্যালক।

মামলায় উল্লেখ্য করা হয়, শহরের জামতলার ৩/১ আঃ রহমান সড়কের আলহাজ্ব মোঃ শাহজাহানের পুত্র শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ তার মালিকানাধীন ৭ শতাংশ জমি ডেভেলপ করাতে সম্মত হয়ে তাদের সাথে আলোচনা করে। এক পর্যায়ে বাদীকে জমি দেখায় এবং কাগজপত্র প্রদর্শন করেন। এর পরিপ্রেক্ষিতে একটি চুক্তিনামা দলিল সম্পাদনের মাধ্যমে বাদী শাহ ফয়েজকে ৮ লাখ টাকা প্রদান করে। ভবন নির্মানের অংশীদারী চুক্তিপত্র দলিলে উল্লেখ ছিলো  প্রতিষ্ঠানের সাথে চুক্তির তারিখ হইতে পরবর্তী ৩ মাসের মধ্যে  কাইফ ডেভেলপমেন্ট লিঃ প্রতিষ্ঠান বরাবর বিশেষ ক্ষমতাযুক্ত রেজিস্ট্রিকৃত আম-মোক্তার নামা দলিল প্রদান করিবেন এবং জমির সমস্ত কাগজপত্রসহ দলিলাদি বুঝিয়ে দিবে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও শাহ ফয়েজ উল্লাহ  প্রতিষ্ঠানের বরাবরে বিশেষ ক্ষমতাযুক্ত রেজিস্ট্রিকৃত আম-মোক্তার নামা দলিল সম্পাদন না করে দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে বাদী ফয়েজের বরাবর একটি আইনি নোটিশ পাঠায়। কিন্ত ফয়েজ সেটা গ্রহন করেনি। বরং কয়েকদিন পূর্বে ফয়েজ উল্লাহ ফয়েজ প্রতিষ্ঠানে গিয়ে টাকা দিবে না বলে বাদীকে হুমকি প্রদান করে আসে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ রানা জানায়, মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell