সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪৯
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

রাজধানীতে পুলিশ প্লাজার সামনে ইন্টারনেট ব্যবসায়ী সুমনকে প্রকাশ্যে গুলি করে হত্যা-মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৬, ২০২৫, ৫:১০ পূর্বাহ্ণ
  • ১৬৭ ০৯ বার দেখা হয়েছে

 

রাজধানীতে পুলিশ প্লাজার সামনে ইন্টারনেট ব্যবসায়ী সুমনকে প্রকাশ্যে গুলি করে হত্যা-মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

ঢাকা প্রতিনিধি।।

রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে ইন্টারনেট ব্যবসায়ী টেলি সুমন ওরফে সুমনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম বলেন, ২০ মার্চ রাত ৯টার দিকে পুলিশ প্লাজার উত্তর পশ্চিম পাশে ফজলে রাব্বি পার্কের পূর্বদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ইন্টারনেট ব্যবসায়ী টেলি সুমন ওরফে সুমনকে। এ ঘটনায় গুলশান থানায় মামলা করেন নিহতের স্ত্রী মৌসুমী আক্তার।

হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত করে আসছিল। পরে ২৫ মার্চ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি দল সুমন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী দুজনসহ মূলহোতাকে গ্রেফতার করে।

গ্রেফতারদের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে বুধবার (২৬ মার্চ) উত্তরা র‍্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell