শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

রূপগঞ্জে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা,গ্রেপ্তার প্রতারককে

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৯, ২০২৩, ৯:৪২ অপরাহ্ণ
  • ৩০৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

রূপগঞ্জে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা,গ্রেপ্তার প্রতারককে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে হাফিজুর রহমান নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ১।

রোববার (১৯ নভেম্বর) তাকে আদালতে পাঠিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।

এর আগে তাকে থানায় হস্তান্তর করে র‍্যাব।

 

শনিবার (১৮ নবেম্বর) রাতে উপজেলার পূর্বাচল উপশহরের সুলপিনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার প্রতারক হাফিজুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পশ্চিম পুরন্দপুর এলাকার আব্দুল হকের ছেলে। বর্তমানে পূর্বাচল বাঘবের এলাকার জজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসা থাকতেন।

ভুক্তভোগী বাচ্চু মিয়া জানান, তিনি পূর্বাচল উপশহর হেলিপ্যাড এলাকায় চা দোকানের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। বেশ কিছুদিন ধরে প্রতারক হাফিজুর রহমান এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে তার দোকানে এসে চা খেয়ে সময় কাটাতেন। গত ৮ অক্টোবর হাফিজুর রহমান তার দোকানে এসে জানান তার ছোট ছেলে রিফাতের নামে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের ডিবিতে মামলা হয়েছে। পরে ওই প্রতারক তাকে জানান, ২৫ হাজার টাকা দিলে তার ছেলের নাম কাটিয়ে দেওয়া যাবে। পরে তিনি ওই প্রতারককে ১৫ হাজার টাকা দেন। টাকা নেওয়ার পর থেকে তাকে আর দোকানের আশপাশে দেখা যায়নি। পরে তিনি নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের ডিবির অফিসে যোগাযোগ করলে জানতে পারেন তার ছেলের নামে কোনো মামলা হয়নি। এ ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি প্রতারণার মামলা করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন বলেন, বাচ্চু মিয়া নামে একজন ভুক্তভোগী একটি মামলা করেন এরপর থেকে তাকে গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত ছিল। শনিবার (১৮ নভেম্বর) নুর হোসেন নামে আরেক ব্যক্তিকে ঢাকা ডিবি পুলিশ অফিসে মামলা হয়েছে বলে জানান। ঢাকা ডিবি’র ডিআইজি ইমাম হোসেনের কাছে হাজিরা দিতে হবে। না হয় ঢাকা ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে ক্রসফায়ার দিবে বলে ভয় দেখান। পরে প্রতারক হাফিজুর রহমান নুর হোসেনকে ওই মামলা থেকে নাম কেটে দিবে বলে ৭০ হাজার টাকা দাবি করে। রাতের মধ্যে টাকা ব্যবস্থা করার কথা বলে চলে যায়। পরে রাতে দাবিকৃত ৭০ হাজার টাকা নিতে ফের নুর হোসেনের বাসায় আসেন। নুর হোসেন র‍্যাবকে জানালে ঘটনাস্থল থেকেই ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell