মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪০
শিরোনামঃ
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা-নগর সংবাদের নিন্দা। পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরানগর শ্রীরামকৃষ্ণ পরমহংস সেবা সংঘ-অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেন সমাজসেবী বাবু ঘোড়ুই।। গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা 

লকডাউন বাস্তবায়নে আইনশৃংখলা বাহিনী।মিথ্যা অজুহাত- দিলে হবে দন্ড

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৬, ২০২১, ১:৫২ পূর্বাহ্ণ
  • ৬৯১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ-

চলছে ৭দিন ব্যাপী কঠোর লকডাউন। লকডাউন বাস্তবায়নে কঠোরতায় আইনশৃংখলা বাহিনী। বাহিরে বের হলেই বাধার সম্মুখীন। দিতে হবে জবাব। ৪ঠা জুলাই রবিবার ছিল লকডাউনের চতুর্থ দিন। আজ ৫ই জুলাই সোমবার চলছে লকডাউনের পঞ্চম দিন। শহরের বিভিন্নস্থানে চেকপোস্ট ছাড়াও টহলে ছিলে সেনাবাহিনী ও বিজিবির সদস্য। সরেজমিনে দেখা গেছে, ঢাকা-নাারয়ণগঞ্জ লিংক রোড, শহরের চাষাঢ়া, ২নং রেল গেইট, খানপুর এলাকাগুলোতে সার্বক্ষনিক চেকপোস্টে বসে আছে পুলিশ সদস্যরা। তবে বিভিন্ন এলাকার শাখা সড়ক দিয়ে অপ্রয়োজনে মানুষ বের হতে চাইলেও টহলরত সেনা ও বিজিবি সদস্যের কারণে সেখানে বাধায় পড়েছেন। আবার অনেককেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের এর কাছে গুনতে হয়েছে জরিমানা। আজ লকডাউনের পঞ্চম দিনে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তাছাড়া শহরের বিভিন্ন স্থানে রয়েছিলো পুলিশের চেকপোস্ট। এছাড়াও মাঠে বিজিবি ও সেনাবাহিনী ও র‌্যাবের ছিল কঠোর তৎপর। সকাল থেকেই শহরের চাষাড়া এলাকায় কঠোর অবস্থানে ছিলো আইন-শৃঙ্খলা বাহিনী সহ ম্যাজিস্ট্রেটগণ। এদিকে ৪ঠা জুলাই রবিবার দুপুরে শহরের চাষাঢ়া শহীদ মিনারের সামনে তল্লাশি কালে ব্যক্তিগত গাড়ি নিয়ে আম কিনতে বের হয়ে ম্যাজিস্ট্রেটকে মিথ্যা বলে ফেসে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের শাস্তি পান তিশান নামে একজন শিক্ষার্থী। ওই শিক্ষার্থীকে গুনতে হয়েছে ২শত টাকা এবং সর্তক করে ছেড়ে দেন ম্যাজিস্ট্রেট। এসময় সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিও করা কালীন ক্ষেপে উঠতে দেখা যায়। ওই দিন প্রথমে গাড়িটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এ সময় তিশান বলেন, সে কলেজের অ্যাসাইনমেন্ট করতে বের হয়েছেন। পরে তার বাবাকে ফোন দিতে বলেন ম্যাজিস্ট্রেট। বাবাকে ফোন দিলে তিনি জানান, তার ছেলে গাড়ি নিয়ে আম কিনতে বের হয়েছেন। এর আগে ৩ই জুলাই শনিবার দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় এক ব্যবসায়ীকে গুনতে হয়েছিলো ২ হাজার টাকা জরিমানা। ওই দিন সেই ব্যবসায়ী ব্যাক্তিগত গাড়ী নিয়ে পরিবার নিয়ে বের হয়েছিলো ঘুরতে সময় চাষাড়া শহীদ মিনারের রাস্তায় আসলে তার গাড়ী থামিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ম্যাজিস্ট্রেট এর মুখোমুখি হলে তখন তাকে প্রশ্নবিদ্ধ হতে হয়। সেই ব্যবসায়ী মিথ্যা কথা বলে বাজারে অজুহাত দিয়ে পরে নিজেই ফেসে যান। এ সময় সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিও করা কালীন ক্ষেপে উঠতে দেখা যায়। এছাড়াও ছবি তুলার সময় ক্ষেপে উঠে সেই ব্যবসায়ী। এদিকে, রবিবার সকালে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনীর সদস্যদের নিয়ে এ সভা করেন জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ। এ সময় সামনের দিনগুলোতে লকডাউন বাস্তবায়নে আরো কঠোরতা হবে বলে তিনি জানান। তাছাড়া এখন যারা এলাকায় জনসমাগম করছে, তাদের জন্য আইনশৃংখলা বাহিনী কঠোর ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell