সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৬
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

শেরপুরে স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশ কনস্টেবলকে কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২২, ২০২২, ১০:১০ অপরাহ্ণ
  • ১৯১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।শেরপুরে স্ত্রীকে নির্যাতনের মামলায় আল-আমিন (৩০) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান ওই রায় ঘোষণা করেন।

রায়ে আল-আমিনের উপস্থিতিতে তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আল-আমিন নকলা উপজেলার পশ্চিম নকলা এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে ও ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত কনস্টেবল।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৯ সালের ২৪ জুন আল-আমিন কর্মস্থল থেকে ছুটিতে নিজ বাড়িতে ফিরে স্ত্রী মিনারা বেগমের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু মিনারা মৃত বাবার কষ্টের সংসার থেকে যৌতুকের ওই টাকা আনতে পারবেন না বলে জানালে আল-আমিন তাকে পিটিয়ে আহত করেন।

পরে হাসপাতালে চিকিৎসা শেষে পরদিন থানায় মামলা দিতে ব্যর্থ হয়ে ২৭ জুন আল-আমিন ও তার মা আনোয়ারা বেগমকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা করেন মিনারা। তদন্ত শেষে পরের বছরের ১ এপ্রিল আল-আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার তৎকালীন এসআই রাজীব ভৌমিক। ওই মামলায় বিচারিক পর্যায়ে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করা হয়। পরে সাত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চলতি বছরের ১৭ জুলাই উভয়পক্ষের যুক্তিতর্ক গ্রহণ করা হয়। এরপর সোমবার এই রায় ঘোষণা করেন বিচারক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell