বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৫
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সিদ্ধিরগঞ্জ থেকে ১৪৭টি মোবাইল ফোন সহ চোরাকারবারি চক্রের ৭ সদস্যকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৪, ২০২৩, ১০:২৩ অপরাহ্ণ
  • ৩২৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

সিদ্ধিরগঞ্জ থেকে ১৪৭টি মোবাইল ফোন সহ চোরাকারবারি চক্রের ৭ সদস্যকে গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে বিটিআরসির অনুমোদনহীন ১৪৭টি মোবাইল ফোন সেটসহ চোরাকারবারি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতার চোরাকারবারি চক্রের সদস্যরা হলেন- মো. তাইজুল ইসলাম (২৩), মো. ইয়াসিন (২১), মো. জাকির (২৭), মো. মামুন (৩৩), মো. আসিফ (২৫), মো. ফারুক হোসাইন (৪০) ও শাহ্পরান শুভ (২৫)।

অভিযানে তাদের কাছ থেকে বিটিআরসির অনুমোদনবিহীন ১৪৭টি মোবাইল সেট ও ৮৫টি মোবাইল চার্জার জব্দ করা হয়।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে র‌্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিটিআরসির অনুমোদনবিহীন মোবাইল সেট সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মজুদ, সরবরাহ ও বিক্রি করে আসছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ফরিদ উদ্দিন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell