মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৯
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

হরিণাকুণ্ডুতে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৬, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ণ
  • ১৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

হরিণাকুণ্ডুতে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত রবজেল হোসেন (৪৫) এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ দৈনিক দেশের কন্ঠ’কে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রবজেল হোসেন উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের খলিসাকুণ্ডু গ্রামের মৃত আনসার আলীর পুত্র। এলাকাবাসী সূত্রে জানা যায়, রবজেল হোসেনের দখলে থাকা ১০ শতক জমি নিয়ে স্হানীয় ভরস আলীর সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। ঐ জমি নিয়ে প্রায় ২০ বছর ধরে মামলা চলার পর গত ৬ মাস পূর্বে আদালত ভরস আলীর পক্ষে রায় দেয়। কিন্তু আদালতের রায় অগ্রাহ্য করে রবজেল হোসেন জমি নিজের দখলে রাখেন। গত বৃহস্পতিবার( ১২ অক্টোবর) দুপুরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষই লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের তিনজন নারী সহ মোট ৭ জন আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করেন। এদের মধ্যে রবজেল হোসেনের অবস্হা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে তাকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্হায় আজ সকাল ৭ টায় তার মৃত্যু হয়। এদিকে রবজেল হোসেনের নিহত হওয়ার ঘটনায় এলাকায় থমথমে অবস্হা বিরাজ করছে। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell